
গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের বিরাট জয়। রবিবার নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়েছে ভারত। এর মাধ্যমেই পরপর দুইবার হাতে কাপ তুলে নিয়েছে সূর্যকুমার যাদব বাহিনী। আর এই একপেশে ম্যাচেও একটা খারাপ ঘটনা ঘটে যায়। এই ম্যাচে নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেলের দিকে বল ছুড়ে মারেন ভারতীয় বোলার আর্শদীপ সিং। আর তাতেই উত্তপ্ত হয়ে যায় পরিস্থিতি।
১১ ওভারেই বিপদ
যত কাণ্ড ১১ ওভারে। তখন ব্যাট করছিলেন নিউজিল্যান্ডে ব্যাটার ড্যারিল মিচেল। বল করছিলেন আর্শদীপ। আর সেই সময় একটি বল পুশ করেন মিচেল। সেই বল চলে আসে আর্শদীপের হাতে। তারপরই আর্শদীপ বলটা ছুড়ে দেন মিচেলের দিকে। তার পায়ের দিকে গিয়ে লাগে বলটা। আর তাতেই রেগে যান মিচেল। তিনি তেড়ে যান আর্শদীপের দিকে। যদিও মিচেলের দিকে তাকিয়েও দেখেননি আর্শদীপ। তিনি এগিয়ে যান নিজের রানআপের দিকে।
এই ঘটনার পরই মিচেলের দিকে এগিয়ে যান ক্যাপ্টেন সূর্য। তিনি মিচেলের সঙ্গে কথা বলেন। তাতেই পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
ও দিকে আবার আম্পায়ার এগিয়ে যান অর্শদীপের দিকে। তিনি কিছু বোঝাতে থাকেন আর্শদীপকে। যদিও এই ঘটনার পর মোটামুটি শান্তই ছিল পরিস্থিতি।
এখন প্রশ্ন হল, কেন হুট করে মিচেলের দিকে বল ছুড়েছিলেন আর্শদীপ? এর উত্তর হাসতে হাসতেই দিয়েছেন মিচেল। তাঁর কথায়, 'আমি দ্রুত মিচেলের কাছে যাই এবং ক্ষমা চেয়ে নিই। আমি যখন বল করি, তখন রিভার্স সুইং হয়ে যায়। তারপর ওর গায়ে লাগে।'
বোলারের নিয়েও নিজের মতামত জানান
খুব একটা ভাল টুর্নামেন্ট কাটেনি আর্শদীপের। আর এমন পরিস্থিতিতে তিনি বলেন, 'আমাদের বোর্ডে যদি ২৫০ রান থাকে, তাহলে আমাদের কাজ হল ২৫০-এর মধ্যে তাদের আটকে দেওয়া। আর যদি প্রথমেই বল করতে হতো, তাহলে যত কম রানে সম্ভব ওদের আটকে দিতে হতো।' ভারতীয় দলে এটাই বোলারদের কাজ বলে জানিয়ে দেন অর্শদীপ।
মাথায় রাখতে হবে এই ম্যাচে ২৫৫ রান করে ভারত। আর রান তাড়া করতে নেমে ১৫৯ রানে আটকে যায় নিউজিল্যান্ড। ভারতের হাতে ওঠে তৃতীয় টি২০ বিশ্বকাপ।