Advertisement

রাফিনহার চোট নিয়ে আশঙ্কা, বিশ্বকাপের আগে বড় সমস্যায় ব্রাজিল

প্রস্তুতি ম্যাচ হারতে হলেও ব্রাজিল দল কিছুটা ছন্দ ফিরে পাচ্ছে বিশ্বকাপের আগে। ঠিক এমন সময়ই শোনা গেল খারাপ খবর। চোট পেয়েছেন ব্রাজিলের আরও এক তারকা। বিশ্বকাপের আগে তাঁর চোট চিন্তা বাড়াল কোচ কার্লো আসেলোত্তির।  বৃহস্পতিবার রাতের হার যতটা না চিন্তায় রাখছে ব্রাজিল সমর্থকদের, তার থেকে বেশি চিন্তার কারণ, এই চোট সমস্যা।

রড্রিগোরড্রিগো
Aajtak Bangla
  • 28 Mar 2026,
  • अपडेटेड 1:27 PM IST

প্রস্তুতি ম্যাচ হারতে হলেও ব্রাজিল দল কিছুটা ছন্দ ফিরে পাচ্ছে বিশ্বকাপের আগে। ঠিক এমন সময়ই শোনা গেল খারাপ খবর। চোট পেয়েছেন ব্রাজিলের আরও এক তারকা। বিশ্বকাপের আগে তাঁর চোট চিন্তা বাড়াল কোচ কার্লো আসেলোত্তির।  বৃহস্পতিবার রাতের হার যতটা না চিন্তায় রাখছে ব্রাজিল সমর্থকদের, তার থেকে বেশি চিন্তার কারণ, এই চোট সমস্যা।

নেইমার জুনিয়র ভুগছেন। ভুগতে হচ্ছে রড্রিগোকে। তিনি বিশ্বকাপে খেলতেই পারবেন না। আর এবার রাফিনহা। ফ্রান্সের বিরুদ্ধে প্রথমার্ধের পর আর মাঠে নামেননি তিনি। যার কারণ হিসেবে উঠে আসছে, ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে লাগা পুরনো চোট। জানা গিয়েছে, প্রথমার্ধের শেষদিকে ডান পায়ের উরুতে অস্বস্তি অনুভব করেন রাফিনহা। বার্সেলোনা সূত্রে খবর, তাঁর হ্যামস্ট্রিং টিয়ার হয়েছে। বিরতিতে বিষয়টি জানার পর আর তাঁকে মাঠে নামাননি আন্সেলোত্তি। ম্যাচ শেষে ব্রাজিল কোচ জানিয়েছেন, পরীক্ষার পর রাফিনহার চোটের পরিস্থিতি বোঝা যাবে।

চলতি মরসুমে চোট বারবারই ভোগাচ্ছে রাফিনহাকে। সেপ্টেম্বরে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে প্রায় দু'মাস মাঠের বাইরে কাটাতে হয়েছে তারকা উইঙ্গারকে। সেবার দেশের জার্সিতে টানা চারটে আন্তর্জাতিক ফ্রেন্ডলি খেলননি তিনি। সঙ্গে ক্লাব ফুটবলেও খেলতে পারেননি। এরপর গত ফেব্রুয়ারিতে একই চোটে আরও তিন ম্যাচ সাইড লাইনে কাটিয়েছেন রাফিনহা। ফলে এক জায়গায় বারবার চোট পাওয়াই ভাবনা বাড়াচ্ছে সাম্বা তারকাকে দু'মাস সময়ও লেগে যেতে পারে। সেক্ষেত্রে বার্সেলোনার হয়ে ক্লাব ফুটবলের বেশ কিছু গুরুত্বপূর্ণ মাচ খেলতে পারবেন না তিনি। আবার ক্লাবের জার্সিতে খেলে ফের চোট লাগলে জুনে তাঁর বিশ্বকাপে নামা নিয়ে প্রশ্ন উঠে যাবে।

৩২ মিনিটে ট্রেডমার্ক দৌড়ে ব্রাজিলীয় ডিফেন্স উড়িয়ে গোলও করেন এমবাণে। যা নিয়ে দেশর বক্তব্য "এখনও পুরো ফিট না হলেও এমবাদে নিজের ক্ষমতা দেখিয়ে দিয়েছে ৫৫ মিনিটে দায়োত উপাদেকানো লাল কার্ড দেখলে দশ জন হয়ে যায় ফ্রান্স। তবে তার মিনিট। দশেকের মধ্যে হুগো প্রকিতিকের গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা। ৭৮ মিনিটে ব্রাজিলের একমাত্র গোলটি করেন ক্রেমার।
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement