Advertisement

East Bengal: বিদেশি স্ট্রাইকার ছাড়াই ছন্দে ইস্টবেঙ্গল, প্রস্তুতি ম্যাচে জয় ৪ গোলে

আইএসএল শুরু হতে এখন এক মাসও বাকি নেই। ইতিমধ্যেই, পুরোদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। অন্যদিকে, আগামী ২১ জানুয়ারি সন্তোষ ট্রফির মূলপর্বে অভিযান শুরু করতে চলেছে বাংলা। গতবারের চ্যাম্পিয়ন সঞ্জয় সেনের দলের কাছে কঠিন চ্যালেঞ্জ ট্রফি ধরে রাখার। অন্যদিকে, আইএসএল শুরুর আগে দলের শক্তি পরীক্ষার লক্ষ্য নিয়েই প্রস্তুতি ম্যাচে দল সাজিয়েছিলেন অস্কার ব্রুজো। 

ইস্টবেঙ্গলইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Jan 2026,
  • अपडेटेड 10:57 AM IST

আইএসএল শুরু হতে এখন এক মাসও বাকি নেই। ইতিমধ্যেই, পুরোদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। অন্যদিকে, আগামী ২১ জানুয়ারি সন্তোষ ট্রফির মূলপর্বে অভিযান শুরু করতে চলেছে বাংলা। গতবারের চ্যাম্পিয়ন সঞ্জয় সেনের দলের কাছে কঠিন চ্যালেঞ্জ ট্রফি ধরে রাখার। অন্যদিকে, আইএসএল শুরুর আগে দলের শক্তি পরীক্ষার লক্ষ্য নিয়েই প্রস্তুতি ম্যাচে দল সাজিয়েছিলেন অস্কার ব্রুজো। 

ফলে দুই দলের কাছেই আজকের প্রস্তুতি ম্যাচ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতবারের সন্তোষ জয়ী বাংলাকে এদিন ৪-০ গোলে হারাল লাল-হলুদ ব্রিগেড। গোটা ম্যাচ জুড়ে বাংলা আধিপত্য বজায় রাখলেও, ম্যাচ জিততে কোনও সমস্যাই হয়নি ইস্টবেঙ্গলের। লাল-হলুদ ব্রিগেডের হয়ে গোল করলেন ডেভিড, মহেশ, বিষ্ণু এবং এডমুন্ড। এদিনের প্রস্তুতি ম্যাচে মূলত দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালালেন অস্কার। বলা ভাল, দুই অর্ধে দুটি ভিন্ন দল খেলালেল তিনি। ফলে লিগ শুরুর আগে রিজার্ভ বেঞ্চের শক্তি পরীক্ষা করে নিলেন অস্কার।

ম্যাচ শুরুর প্রথম মিনিটেই বাংলার হয়ে সহজ সুযোগ নষ্ট করেন উত্তম হাঁসদা। তার দুর্বল শট বার উচিয়ে চলে যায়। ১০ মিনিটের মাথায় ডেভিডের করা গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। প্রথমার্ধে সেভাবে আর সুযোগ তৈরি করতে পারেনি দুটি দলই। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান বাড়ান মহেশ। একক দক্ষতায় বক্সের মধ্যে ঢুকে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। কয়েক মিনিট পরেই ফের বল জালে জড়িয়ে দেন পিভি বিষ্ণু। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে ব্যবধান ৪-০ করেন এডমুন্ড। হামিদ, হিরোশির অনুপস্থিততে ডেভিডকে আক্রমণে রেখেই দল সাজিয়েছিলেন অস্কার। বিদেশি স্ট্রাইকারদের অভাব ঢেকে দিয়ে গোল করলেন ডেভিড।

দলের খেলায় খুশি দুই দলই। সঞ্জয় সেনও মনে করছেন, তাঁর দল আরও ভাল খেলবে। সুযোগ নষ্ট না করলে ফল অন্যরকম হতে পারত। ইস্টবেঙ্গল কোচ খুশি হবেন, দুই বিদেশি স্ট্রাইকার না থাকলেও, ৪ গোল দিতে পারায়।
 
Advertisement
Read more!
Advertisement
Advertisement