Advertisement

East Bengal: ISL-এর আগে বিপদে ইস্টবেঙ্গল, দেশে ফিরলেন সিবিলে

ইস্টবেঙ্গলের বিদেশি ডিফেন্ডার কেভিন সিবিলের চোট নিয়ে আশঙ্কা প্রতিদিন বাড়ছে। বুধবার পরিষ্কার হয়ে গিয়েছিল, কমপক্ষে সপ্তাহ তিনেকের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। সূত্রের খবর, বৃহস্পতিবার ভোরের বিমানে দেশে ফিরে গেছেন তিনি। সেখানেই নিজের পুরনো চিকিৎসকের কাছে চোটের চিকিৎসা করাবেন। তারপর আবার কবে কলকাতায় ফিরবেন, তা এখনও স্পষ্ট নয়।

সিবিলে সিবিলে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Feb 2026,
  • अपडेटेड 11:00 AM IST

ইস্টবেঙ্গলের বিদেশি ডিফেন্ডার কেভিন সিবিলের চোট নিয়ে আশঙ্কা প্রতিদিন বাড়ছে। বুধবার পরিষ্কার হয়ে গিয়েছিল, কমপক্ষে সপ্তাহ তিনেকের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। সূত্রের খবর, বৃহস্পতিবার ভোরের বিমানে দেশে ফিরে গেছেন তিনি। সেখানেই নিজের পুরনো চিকিৎসকের কাছে চোটের চিকিৎসা করাবেন। তারপর আবার কবে কলকাতায় ফিরবেন, তা এখনও স্পষ্ট নয়।

ভাল ছন্দে ছিলেন সিবিলে
এই মরসুমের শুরু থেকেই ভাল ছন্দে ছিলেন সিবিলে। তাঁর নির্ভুল ফুটবল দর্শকদের চোখ টেনেছিল। অনেকেই বলছিলেন, বিগত কয়েক বছরে ইস্টবেঙ্গলে আসা সেরা বিদেশি ডিফেন্ডার। আনোয়ার আলির সঙ্গে এই আর্জেন্টাইনের জুটি ইস্টবেঙ্গল রক্ষণকে জমাট করেছিল। তাই তাঁর বাইরে চলে যাওয়া সব দিক থেকেই বড় ধাক্কা। সূত্রের দাবি, ৫-৬ সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। অর্থাৎ, আইএসএলের অন্তত প্রথম পাঁচটি ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। 

ডিফেন্ডার কারা?
ফলে বাধ্য হয়ে আনোয়ারের সঙ্গে জিকসন সিংয়ের জুটিকেই নিয়মিতভাবে খেলানোর ভাবনা রয়েছে অস্কারের। বিকল্প লালচুংনুঙ্গা। মার্তণ্ড রায়না এখনও আইএসএল খেলার জায়গায় আসেননি। এখন দেখার, ভারতীয় রক্ষণ নিয়ে ইস্টবেঙ্গল কেমন পারফরমেন্স করে। শেষ কয়েকটি আইএসএলে ইস্টবেঙ্গল একাধিকবার চোট সমস্যায় ভুগেছে। গুরুত্বপূর্ণ সময়ে প্রথম একাদশের নির্ভরযোগ্য বিদেশি এবং স্বদেশি ফুটবলারদের লম্বা সময়ের জন্য বাইরে চলে যাওয়ায় দলের খেলায় ফারাক তৈরি হয়েছিল। এবার প্রথমে মহেশ সিং। তারপর কেভিন সিবিলে বাইরে চলে গেলেন। যা মানসিকভাবে ধাক্কা দিয়েছে ইস্টবেঙ্গল শিবিরকে।

আজ থেকে শুরু টিকিট বিক্রি
ইস্টবেঙ্গল দল আইএসএল শুরুর আগেই চাপে। শুক্রবার থেকে শুরু হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচের টিকিট বিক্রি। অনলাইনে পাওয়া যাবে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচের টিকিট। রিডিম করতে হবে স্টেডিয়ামে গিয়ে। ফলে দর্শকদের মধ্যে উন্মাদনা দেখা যাচ্ছে। ১৫ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে নামছে লাল-হলুদ। দলের এই অবস্থায় সমর্থকদের পাশে চাইবেন ফুটবলাররা। তাই প্রথম ম্যাচে সমর্থকরা মাঠে এলে লড়াইয়ের অনুপ্রেরণা পাবেন সল ক্রেসপোরা।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement