Advertisement

East Bengal: অবশেষে ইস্টবেঙ্গল পাচ্ছে যুবভারতী, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে মাঠ বদল

প্রথমে কিশোর ভারতীতে ম্যাচ হওয়ার কথা থাকলেও, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আশ্বাসে বদলে গেল ইস্টবেঙ্গলের হোম গ্রাউন্ড। লাল-হলুদ কর্তাদের দাবি মেনে যুবভারতীতেই খেলবে দল। দলের সভ্য সমর্থকদের কথা চিন্তা করেই যুবভারতীতে ম্যাচ আয়োজনের দাবি জানিয়েছিল ক্লাব। তবে সমস্যা ছিল ভাড়া নিয়ে। সেই ভাড়া রাজ্য সরকার মুকুব করে দেওয়ায় সমস্যা রইল না।

ইস্টবেঙ্গল ও মমতা বন্দোপাধ্যায়ইস্টবেঙ্গল ও মমতা বন্দোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Feb 2026,
  • अपडेटेड 10:31 AM IST
  • যুবভারতীতে সব ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল
  • ক্লাব কর্তাদের দাবি মেনে নিলেন মুখ্যমন্ত্রী

আইএসএল শুরু হওয়ার আগে জানা গিয়েছিল ইস্টবেঙ্গলের স্মস্ত ম্যাচ হবে কিশোর ভারতী স্টেডিয়ামে। ইনভেস্টর ইমামি প্রথম থেকেই সিদ্ধান্ত নিয়েছিল তারা ম্যাচ খেলবে এই মাঠে। যুক্তি ছিল যুবভারতীতে ম্যাচ আয়োজনের খরচ অনেক বেশি। কিন্তু ইস্টবেঙ্গল কর্তারা চাইছিলেন যুবভারতীতে খেলতে। তাদের যুক্তি ছিল কিশোর ভারতী স্টেডিয়ামে দর্শক আসন কম হওয়ায়, সদস্য সমর্থকরা খেলা দেখার সুযোগ পাবেন না। 

কর্তারা এও জানিয়েছিলেন, কিশোরভারতীতে ম্যাচ হলে তারা খেলা দেখতে যাবেন না। শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল কর্তারা দ্বারস্থ হন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। কর্তাদের অনুরোধ রেখেছেন মুখ্যমন্ত্রী। যুবভারতী ক্রীড়াঙ্গনে বিনা খরচে আয়োজন করার অনুমতি দিয়েছেন। মঙ্গলবার বিষয়টি জানিয়েছেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার। সঙ্গে তিনি ইমামিকে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রীর পদক্ষেপকে সম্মান জানাতে, ইস্টবেঙ্গলের হোম ম্যাচ যুবভারতীতে নিয়ে আসতে। সূত্রের খবর প্রথম ম্যাচ থেকেই যুবভারতীতে ম্যাচ আয়োজন করা যায় কিনা তার চেষ্টা করা হচ্ছে।

অন্যদিকে কপালে গুরুতর চোট থাকায় মঙ্গলবার ইস্টবেঙ্গল অনুশীলনে আসেননি মহম্মদ রাকিপ। তবে তাঁকে প্রথম ম্যাচে নামানোর আপ্রাণ চেষ্টা করছেন কোচ অস্কার ব্রুজোন। পিঠের ব্যথায় এখনও অনুশীলন শুরু করতে পারেননি কেভিন সিবেলে। তবে তিনিও প্রথম ম্যাচে খেলতে পারবেন বলেই আশাবাদী ইস্টবেঙ্গল শিবির। এদিন দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করলেন নবাগত বিদেশি স্ট্রাইকার ইউসেফ ইজেজারি। গোলও করলেন। তাঁকে পুরোপুরি ফিট মনে হয়েছে অনুশীলনে। সতীর্থরাও বেশ খুশি তাঁর অনুশীলন দেখে। ম্যানেজমেন্ট আশাবাদী দ্রুত পুরো ম্যাচ খেলার জায়গায় চলে আসবেন তিনি।

নতুন চুক্তি হওয়া আরেক বিদেশি স্ট্রাইকার অ্যান্টন সয়বার্গ সোমবারই ভিসার আবেদন করেছেন। প্রথম ম্যাচের আগে কলকাতায় নিয়ে আসার চেষ্টা করছে ইস্টবেঙ্গল। ইউসেফের সঙ্গে তাঁর জুটি জমে ওঠার উপর অনেকটাই নির্ভর করছে ইস্টবেঙ্গলের সাফল্য। স্ট্রাইকারের পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনেও সমান স্বচ্ছন্দ অ্যান্টন। তাই অস্কারের হাতে যে অপশন বেড়ে গেল তা বলাই বাহুল্য।

Advertisement

Read more!
Advertisement
Advertisement