Advertisement

FIFA World Cup 2026 Italy: এবারও FIFA বিশ্বকাপে বাদ ইতালি, ব্যর্থতার হ্যাটট্রিক, ক্রিকেটে বেশি মন দিয়ে ফেলছে?

ক্রিকেট দল যখন টি২০ বিশ্বকাপ খেলছে তখন, আরও একবার ফুটবল বিশ্বকাপে খেলার সুযোগ হারাল ইতালি। পরপর তিন বার এই সুযোগ হারাল আজুরিরা। গত রাতে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে দিল বসনিয়া হারজেগোভনিয়া। ৯০ মিনিটের লড়াইয়ে ম্যাচের ফল ছিল ১-১। এক্সট্রা টাইমেও ফল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই ৪-১ গোলে হেরে যায় ইতালি।

ইতালিকে হারিয়ে উৎসবে মাতল বসনিয়া ( ছবি- এএফপি)ইতালিকে হারিয়ে উৎসবে মাতল বসনিয়া ( ছবি- এএফপি)
Aajtak Bangla
  • জেনিকা,
  • 01 Apr 2026,
  • अपडेटेड 9:45 AM IST

ক্রিকেট দল যখন টি২০ বিশ্বকাপ খেলছে তখন, আরও একবার ফুটবল বিশ্বকাপে খেলার সুযোগ হারাল ইতালি। পরপর তিন বার এই সুযোগ হারাল আজুরিরা। গত রাতে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে দিল বসনিয়া হারজেগোভনিয়া। ৯০ মিনিটের লড়াইয়ে ম্যাচের ফল ছিল ১-১। এক্সট্রা টাইমেও ফল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই ৪-১ গোলে হেরে যায় ইতালি।

ম্যাচ জুড়ে আক্রমণে আধিপত্য বিস্তার করার সুফল পেল বসনিয়া। পেয়ে গেল বিশ্বকাপের টিকিটও। অসংখ্য সুযোগ পেয়েছিল বসনিয়া ও হারজেগোভনিয়া। একের পর এক সেভ করে দলকে লড়াইয়ে রাখেন জানলুইজি দোন্নারুমা। শুরুতে পাওয়া লিড ধরে রাখতে না পারলেও, অনেকটা সময় একজন কম নিয়ে খেলে ম্যাচ টাইব্রেকারে টেনে নিয়ে যায় ইতালি। তবে শেষরক্ষা হল না। 

মোইজে কিনের গোলে এগিয়ে যাওয়া ইতালিকে প্রথমার্ধের শেষ দিক থেকে ১০ জনে খেলতে হয়। দ্বিতীয়ার্ধে হারিস তাবাকোভিচের গোলে সমতা ফেরায় বসনিয়া। সতীর্থের ব্যাক-পাস পেয়ে বসনিয়ার গোলরক্ষক বল তুলে দেন ইতালির নিকোলো বারেল্লার পায়ে। এই মিডফিল্ডারের পাসে বক্সের বাইরে থেকে শটে বল জালে পাঠান ফরোয়ার্ড কিন।  বল নিয়ে এগিয়ে যাওয়া মেমিককে বক্সের বাইরে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ইতালির ডিফেন্ডার আলেস্সান্দ্রো বাস্তোনি।

৭৯তম মিনিটে সমতায় ফেরে বসনিয়া। ডান দিক থেকে সতীর্থের ক্রসে দূরের পোস্টে এদিন জেকোর প্রচেষ্টা দোন্নারুম্মা ফিরিয়ে দিলেও, কাছ থেকে জালে পাঠান হারিস তাবাকোভিচ। টাইব্রেকারে ইতালির প্রথম শট উড়িয়ে মারেন এসপোসিতো, ব্রায়ান ক্রিস্তান্তের শট লাগে ক্রসবারে। বসনিয়ার প্রথম চার শটে সবাই পান জালের দেখা।

ইতালি সবশেষ বিশ্বকাপ জেতে ২০০৬ সালে। পরের দুই আসরে তারা বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে। ২০১৮ থেকে টানা তিন আসরে দর্শক হয়ে থাকতে হচ্ছে তাদের। এই তিনবারই প্লে অফে হেরেছে তারা। বসনিয়া বিশ্বকাপে খেলবে ১২ বছর পর। এর আগে একবারই বিশ্বকাপে খেলেছিল তারা, ২০১৪ সালে।
  

Advertisement
Read more!
Advertisement
Advertisement