Advertisement

India vs Hong Kong: নেই সুনীল, হংকং-এর বিরুদ্ধে ভারতের ২৩ জনের দলে কারা?

এশিয়া কাপে যোগ্যতা আর্জনের আশা আগেই হারিয়েছে ভারতীয় ফুটবল দল। হংকংয়ের বিরুদ্ধে নিয়ম রক্ষার ম্যাচের আসে ভবিষ্যতের কথা মাথায় রেখেই ২৩ জনের দল ঘোষনা করলেন হেড কোচ খালিদ জামিল। বেশ কয়েকজন নতুন মুখ জায়গা করে নিয়েছে স্কোয়াডে।

কাফা কাপে প্রথম জয় ভারতেরকাফা কাপে প্রথম জয় ভারতের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Mar 2026,
  • अपडेटेड 10:42 AM IST

এশিয়া কাপে যোগ্যতা আর্জনের আশা আগেই হারিয়েছে ভারতীয় ফুটবল দল। হংকংয়ের বিরুদ্ধে নিয়ম রক্ষার ম্যাচের আসে ভবিষ্যতের কথা মাথায় রেখেই ২৩ জনের দল ঘোষনা করলেন হেড কোচ খালিদ জামিল। বেশ কয়েকজন নতুন মুখ জায়গা করে নিয়েছে স্কোয়াডে।

প্রায় এক দশক বাদে জাতীয় দলে ডাক পেয়েছেন আলবিনো গোমেস। পাশাপাশি প্রথমবার সিনিয়র দলে ডাক পেলেন বিজয় ভাগিদ। পরের প্রজন্মকে সুযোগ দিতে চাইছেন খালিদ জামিল, সেই মনোভাব স্পষ্ট তার স্কোয়াড নির্বাচনে। গ্রুপ পর্বে এখনও পর্যন্ত একটিও ম্যাচে জয় পায়নি ভারত। তাই এই ম্যাচ নিয়ম রক্ষার সঙ্গে সঙ্গে সম্মান রক্ষারও। তবে ম্যাচে নামার আগে সাংবাদিক সম্মেলনে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখলেন কোচ খালিদ জামিল। 

তাঁর মতে, 'এটা আমাদের জন্য ভবিষ্যৎ গড়ার একটা ভালো সুযোগ। আমাদের অনেক প্রতিশ্রুতিমান ফুটবলার উঠে আসছে, যারা এখন অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২৩ জাতীয় দলে ফেলছে। মালদ্বীপে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ এবং অরুণাচল প্রদেশে অনূর্ধ্ব-২৩ ত্রিদেশীয় প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। আমাদের সহকারী কোচ মহেশ গাওলি অনর্সা-২০ দলের দায়িত্বে রয়েছে, সে জানে সিনিয়র দল কোন ধাঁচে ফুটবল খেলে, আশা করব সেও তার ফুটবলারদের একি ধাঁচের সঙ্গে পরিচিতি করবে।'

উল্লেখ্য, হংকংয়ের কাছে মেরেই কোচের পদ ছাড়েন মানেখলো মার্কুয়েজ। সেই জায়গার নতুন দায়িত্বে থাকা খালিদ জামিলের জন্য এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। জয় পাওয়া খুব গুরুত্বপূর্ণ। কারণ হারতে হারতে ভারতের ফুটবলারদের আত্মবিশ্বাস তলানিতে এসে ঠেকেছে। এখান থেকে জয় না পেলে আরও সমস্যায় পড়তে হবে ভারতীয় দলকে। 

বিশেষ নজর থাকবে স্ট্রাইকারদের দিকে
এডমুন্ড লালরিনডিকা, ফারুক চৌধুরী, লালিয়ানজুয়ালা ছাংতে, লিস্টন কোলাসো, মনবীর সিং, রহিম আলি ও রায়ান উইলিয়ামস থাকলেও দলে নেই সুনীল। ফলে গোল করার দক্ষতার উপর নজর থাকবে।

হংকং ম্যাচের জন্য ঘোষিত ভারতীয় দল
গোলরক্ষক: আলবিনো গোমেস, গুরপ্রীত সিং সন্ধু, বিশাল কাইথ
ডিফেন্ডার: অভিষেক সিং টেকচাম, আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিজয় ভার্গিস, নিখিল পূজারি, রাহুল ভেকে, রোশন সিং নাওরেম, সন্দেশ ঝিঙ্গান
মিডফিল্ডার: আশিক কুরুনিয়ান, দানিশ ফারুক ভাট, জিকসন সিং, লালেংমাওইয়া রালতে, সাহাল আব্দুল সামাদ
ফরোয়ার্ড: এডমুন্ড লালরিনডিকা, ফারুক চৌধুরী, লালিয়ানজুয়ালা ছাংতে, লিস্টন কোলাসো, মনবীর সিং, রহিম আলি, রায়ান উইলিয়ামস

Advertisement
Read more!
Advertisement
Advertisement