Advertisement

ISL East Bengal vs Kerala Blasters: ফের এগিয়ে থেকে ড্র, অস্কারের স্ট্যাটেজিতে চাপ বাড়ছে ইস্টবেঙ্গলের

আবার ড্র, ক্রমশ পিছিয়ে পড়ছে ইস্টবেঙ্গল। শনিবারেও এগিয়ে গিয়েছিল লাল-হলুদ। তবে কোচ অস্কার ব্রুজোর একের পর এক অদ্ভুৎ স্ট্যাটেজিতেই ডুবতে হল। এজ্জেজারির পঞ্চম গোল সেলিব্রেট করতে করতেই যেন রক্ষণে ঢুকে পড়ল ইস্টবেঙ্গল। প্রথমদিকে যেভাবে তারা আক্রমণে আসছিল, পরে সেটাই উধাও।  

অস্কার ব্রুজোঅস্কার ব্রুজো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Mar 2026,
  • अपडेटेड 7:20 PM IST

আবার ড্র, ক্রমশ পিছিয়ে পড়ছে ইস্টবেঙ্গল। শনিবারেও এগিয়ে গিয়েছিল লাল-হলুদ। তবে কোচ অস্কার ব্রুজোর একের পর এক অদ্ভুৎ স্ট্যাটেজিতেই ডুবতে হল। এজ্জেজারির পঞ্চম গোল সেলিব্রেট করতে করতেই যেন রক্ষণে ঢুকে পড়ল ইস্টবেঙ্গল। প্রথমদিকে যেভাবে তারা আক্রমণে আসছিল, পরে সেটাই উধাও।  

যেভাবে এল প্রথম গোল
পেনাল্টি থেকে ম্যাচের ১০ মিনিটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন ইয়ুসুফ এজ্জাজারি। তিনিই পেনাল্টি আদায় করে নেন। এডমুন্ড মার্কিং আড়াল করে ঢুকে যান পেনাল্টি বক্সের মধ্যে। তাঁর মাইনাস ধরতে পৌঁছে গিয়েছিলেন স্প্যানিশ স্ট্রাইকার। তাঁকে ধরতে পারেননি ডিফেন্ডাররা। ফলে পেছন থেকে বল ছাড়া ট্যাকেল হয়। পেনাল্টি দেন রেফারি। কেরালা গোলকিপার আর্শ আনোয়ার শেখকে পুরো উল্টোদিকে ফেলে গোল করে যান। 

এরপর থেকেই ছন্নছাড়া ফুটবল খেলতে থাকে ইস্টবেঙ্গল ফুটনলাররা। ১ গোলে এগিয়ে থেকেই ফের রক্ষণের খোলসে ঢুকে পড়লেন কোচ অস্কার ব্রুজো। গোল খাওয়ার মতো পরিস্থিতি বারবার এসে গিয়েছিল। ইনজুরি টাইমে সেই ভুল থেকেই ১ পয়েন্ট খুইয়েই ম্যাচ শেষ করতে হল। 

কিভাবে সমতা ফেরাল কেরালা?
ইনজুরি টাইমে সমতা ফেরায় কেরালা। ইবিনদাস বাঁ দিক থেকে ভেসে আসা বলে হেড করে গোল করেন মহম্মদ আজসাল। ফলে ফের পয়েন্ট হারাতে হয় ইস্টবেঙ্গলকে।    

আবার মাত্র ১ পয়েন্ট পেয়ে মাঠ ছাড়তে হল ইস্টবেঙ্গলকে। আরও ব্যবধান বাড়ল মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে। তিন নম্বরে লাল-হলুদ। 

Read more!
Advertisement
Advertisement