Advertisement

ISL 2026 East Bengal vs Mohammedan Sporting: ডার্বির পর পিছিয়ে যাচ্ছে মিনি ডার্বিও, কবে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মহমেডান স্পোর্টিং?

ইদের জন্য আইএসএলে (ISL 2026) ইস্টবেঙ্গল-মহমেডান (East Bengal vs Mohammedan Sporting) ম্যাচ পিছিয়ে যাচ্ছে। ২১ মার্চ যুবভারতীতে এই ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু সেই দিনই ইদ (EID 2026) পড়ে যাওয়ার সম্ভাবনা। ফলে পুলিশ এই ম্যাচে নিরাপত্তা দিতে নারাজ। উৎসব সত্ত্বেও মহমেডান ম্যাচ খেলতে রাজি ছিল। কিন্তু এআইএফএফ ম্যাচটা ২৩ মার্চ করতে চায়। 

ইস্টবেঙ্গল ও মহমেডান স্পোর্টিংইস্টবেঙ্গল ও মহমেডান স্পোর্টিং
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Mar 2026,
  • अपडेटेड 2:05 PM IST

ইদের জন্য আইএসএলে (ISL 2026) ইস্টবেঙ্গল-মহমেডান (East Bengal vs Mohammedan Sporting) ম্যাচ পিছিয়ে যাচ্ছে। ২১ মার্চ যুবভারতীতে এই ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু সেই দিনই ইদ (EID 2026) পড়ে যাওয়ার সম্ভাবনা। ফলে পুলিশ এই ম্যাচে নিরাপত্তা দিতে নারাজ। উৎসব সত্ত্বেও মহমেডান ম্যাচ খেলতে রাজি ছিল। কিন্তু এআইএফএফ ম্যাচটা ২৩ মার্চ করতে চায়। 

তাতে আপত্তি জানিয়েছে মহমেডান। কারণ ২১ মার্চের পরে আইএসএল দু'সপ্তাহ বন্ধ থাকার কথা ফিফা উইন্ডোর কারণে। তাই মহমেডানের একাধিক গুরুত্বপূর্ণ ফুটবলার ব্যক্তিগত জরুরি কাজে শহর ছেড়ে চলে যাবেন ২২ মার্চ। এঁদের ছাড়া ২৩ মার্চ মহমেডানের পক্ষে খেলা সম্ভব নয়। ফলে ফেডারেশন ওই দিনও ম্যাচ করতে পারবে কিনা সন্দেহ।

এ দিকে, ইস্টবেঙ্গল টিম মঙ্গলবার প্র্যাক্টিসে নামল। কোচ অস্কার ব্রুজো ফুটবলারদের সঙ্গে দীর্ঘ মিটিং করেন ফুটবলাররা। চোট সারিয়ে আর্জেন্তিনীয় স্টপার কেভিন এ দিন বল পায়ে প্র্যাক্টিস সেরেছেন। 

ইস্টবেঙ্গল লিগ টেবিলে কোথায়?
ইস্টবেঙ্গল দারুণ শুরু করলেও, পরপর ম্যাচে পয়েন্ট নষ্ট করায় চাপে অস্কার ব্রুজোর দল। পরপর তিন ম্যাচে পয়েন্ট হারাল তারা। ৫ ম্যাচে আট পয়েন্ট রয়েছে তাদের ঝুলিতে। তবে বারবার এগিয়ে গিয়েও গোল খাওয়ার প্রবণতা বেশ সমস্যায় ফেলতে পারে লাল-হলুদ ক্লাবকে। এর মধ্যেই ক্লাব কর্তাদের একাংশের দিকে অসহযোগিতার অভিযোগ তুলে আলোচনার কেন্দ্রে অস্কার। এর মধ্যে দলও সেভাবে পারফর্ম করতে পারছে না। ফলে চাপ বাড়ছে। শনিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এগিয়ে থেকে ড্র-এর পর অস্কারকে গো ব্যাক স্লোগানও শুনতে হয়েছে। ফলে ইস্টবেঙ্গলের পরিস্থিতি কিছুটা হলেও চাপের।

কী অবস্থা মহমেডান স্পোর্টিং-এর?
মহমেডান স্পোর্টিং লিগ টেবিলের একেবারে শেষে রয়েছে। চার ম্যাচ খেলে ফেললেও একটাও পয়েন্ট পায়নি তারা। ফলে সাদা-কালো ব্রিগেডের সামনে অবনমন বাঁচানোর লড়াই। সেই কাজটা করতে পারলে মান রক্ষা হবে শতাব্দী প্রাচীন ক্লাবের। দলে একজনও বিদেশি না থাকায় লড়াইটা অনেকটা কঠিন মেহেরাজউদ্দিন ওয়াডুর দলের কাছে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement