Advertisement

AFC Asian Cup Qualifiers: ফের গোল সুনীলের, হংকং-কে ৪-০ গোলে উড়িয়ে এশিয়ান কাপে ভারত

দ্বিতীয় গোল আসে ৪৫ মিনিটে। প্রথমার্ধের একেবারে শেষ লগ্নে গোল করেন সুনীল ছেত্রী। এই টুর্নামেন্টে ৪ গোল করে ফেলেছেন ভারত অধিনায়ক। জিকসন সিংয়ের ফ্রি কিক থেকে বল পেয়ে যান সুনীল। ডানদিকে ফাঁকায় বল পেয়ে যান সুনীল। গোল করতে ভুল করেননি তিনি। 

সুনীল ছেত্রী সুনীল ছেত্রী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Jun 2022,
  • अपडेटेड 10:28 PM IST

লক্ষ্যপূরন আগেই হয়ে গিয়েছিল। তবুও কলকাতায় বিপুল দর্শকদের সামনে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচে জিততে চেয়েছিল ইগর স্টিম্যাচের ভারত। আর সেটাই হল। বৃষ্টিস্নাত যুবভারতীতে ৪-০ গোলে হংকংকে হারাল ভারত। ম্যাচ শুরু হওয়ার ২ মিনিটের মাথাতেই এগিয়ে যায় ভারত। প্রথম গোল আনোয়ার আলির। অনুরদ্ধ-১৭ বিশ্বকাপে খেলা এই তারকা প্রথমবার সিনিয়র দলের জার্সিতে গোল করে যান। আশিক ক্রুনিয়ানের পাস ধরে দারুণ দক্ষতায় গোল করেন ভারতীয় স্টপার।

দ্বিতীয় গোল আসে ৪৫ মিনিটে। প্রথমার্ধের একেবারে শেষ লগ্নে গোল করেন সুনীল ছেত্রী। এই টুর্নামেন্টে ৪ গোল করে ফেলেছেন ভারত অধিনায়ক। জিকসন সিংয়ের ফ্রি কিক থেকে বল পেয়ে যান সুনীল। ডানদিকে ফাঁকায় বল পেয়ে যান সুনীল। গোল করতে ভুল করেননি তিনি। 
 
৮৫ মিনিটে হংকং-কে তৃতীয় গোল দেন মনবীর সিং। সুনীলের জায়গায় নামা ব্রেন্ডন সিং-এর ক্রস পেছন থেকে এসে মিট করেন এটিকে মোহনবাগানের তারকা ফুটবলার। তাঁর শট গোলে ঢুকে যায়। হংকং গোলরক্ষক চেষ্টা করলেও বল বাইরে বের করতে পারেননি। দারুণ দক্ষতায় চতুর্থ গোল করেন ইশান পন্ডিতা। চতুর্থ ম্যাচ খেলতে নেমে জাতীয় দলের হয়ে প্রথম গোল করলেন তিনি। মনবীরের পাস থেকে ফ্লিকে গোল করে যান তিনি।  

এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের তিনটি ম্যাচই জিতে গেল ভারত। প্রথমে কম্বোডিয়াকে ৩-০ গোলে হারায় তারা। আফগানিস্তানের বিরুদ্ধে ২-১ গোলে জেতে ভারত। আর এবার হংকং-কেও হারাল ভারত।    

Read more!
Advertisement
Advertisement