Advertisement

AFC Challenge Cup 2024: AFC চ্যালেঞ্জ কাপ খেলতে ভুটানে যেতে হবে ইস্টবেঙ্গলকে, প্রতিপক্ষ কারা?

এএফসি চ্যালেঞ্জ কাপের (AFC Challenge Cup) সূচি প্রকাশিত হতেই দেখা গেল চমক। এই পর্যায়ে ইস্টবেঙ্গলের (East Bengal) তিন প্রতিপক্ষ দলের নামও জানা গেল। বৃহস্পতিবার ছিল এএফসি চ্যালেঞ্জ লিগের ড্র। সেখানেই লাল-হলুদের প্রতিপক্ষ দলগুলির নাম লটারির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। 

east bengaleast bengal
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Aug 2024,
  • अपडेटेड 3:16 PM IST

এএফসি চ্যালেঞ্জ কাপের (AFC Challenge Cup) সূচি প্রকাশিত হতেই দেখা গেল চমক। এই পর্যায়ে ইস্টবেঙ্গলের (East Bengal) তিন প্রতিপক্ষ দলের নামও জানা গেল। বৃহস্পতিবার ছিল এএফসি চ্যালেঞ্জ লিগের ড্র। সেখানেই লাল-হলুদের প্রতিপক্ষ দলগুলির নাম লটারির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। 

ইস্টবেঙ্গলের সঙ্গে কারা রয়েছে এই গ্রুপে?
এই টুর্নামেন্টে ইস্টবেঙ্গল রয়েছে গ্রুপ-এতে। সেখানে লাল-হলুদের সঙ্গে খেলবে লেবাননের নেজমেহ এসসি, বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং ভুটানের পারো এফসি। ভুটানে গিয়েই সবক’টি ম্যাচ খেলতে হবে ইস্টবেঙ্গলকে। ম্যাচগুলি হবে থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে। পাহাড়ের কঠিন পরিস্থিতিতে খেলতে হবে কার্লেস কুয়াদ্রাতের দলকে। যা নিয়ে সমস্যা হতে পারে ইস্টবেঙ্গলের। ২০২৪-র সুপার কাপ জয়ের সৌজন্যে এশিয়ার লড়াইয়ে নামার সুযোগ পান ক্লেটন সিলভারা। কিন্তু আলটিন আসির কাছে ৩-২ গোলে হারায় এসিএলের গ্রুপ পর্বে খেলার সুযোগ হাতছাড়া রয়েছে। ফলে তাদের এখন খেলতে হবে এএফসি চ্যালেঞ্জ লিগে।  

কীভাবে কোয়ার্টার ফাইনালে উঠতে পারে ইস্টবেঙ্গল?
এএফসি চ্যালেঞ্জ লিগে পাঁচটি গ্রুপ রয়েছে। পশ্চিম এশিয়ার ১২টি এবং পূর্ব এশিয়ার ৬টি দলকে পাঁচটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ থেকে সি-তে থাকছে পশ্চিম এশিয়ার দলগুলি। বাকি দুই গ্রুপে পূর্ব এশিয়ার। গ্রুপ এ থেকে সি-র প্রতিটিতে থাকছে চারটি করে দল। ‘ডি’ এবং ‘ই’ গ্রুপে থাকছে তিনটি করে দল। এ থেকে সি গ্রুপের বিজয়ী তিন দল এবং একটি সেরা রানার-আপ দল কোয়ার্টার ফাইনালে উঠবে। অন্য দিকে, বাকি দুই গ্রুপের প্রত্যেকটি থেকে সেরা দু’টি করে দল কোয়ার্টারে উঠবে।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-র প্রিলিমিনারি স্টেজের প্লে-অফ ম্যাচে হেরে গিয়েছিল ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ ছিল তুর্কমেনিস্তানের ক্লাব অলটিন অসির। সেই ম্যাচে হারের পর এএফসি চ্যালেঞ্জ কাপে খেলতে নামছে ইস্টবেঙ্গল।

কবে কাদের সঙ্গে ম্যাচ?
২৬ অক্টোবর: ইস্টবেঙ্গল বনাম পারো
২৯ অক্টোবর: বসুন্ধরা বনাম ইস্টবেঙ্গল
১ নভেম্বর: ইস্টবেঙ্গল বনাম নেজমেহ 

Advertisement
Read more!
Advertisement
Advertisement