
আইপিএল যত এগিয়ে আসছে ততই চাপ বাড়ছে কলকাতা নাইট রাইডার্সের। প্রথমে মুস্তাফিজুর রহমানকে বিসিসিআই-এর নির্দেশে ছেড়ে দিতে হয়েছে। আর এবার চোটের জন্য অনিশ্চিত শ্রীলঙ্কার পেসার মাথিষা পথিরানা। একের পড় এক পেস বোলার ছিটকে যাওয়ায় আইপিএল-এর আগে সমস্যায় শাহরুখ খানের দল।
চলতি টি২০ বিশ্বকাপে তিনি চোট পেয়েছেন। ফলে তাঁকে নিয়ে সংশয় আরও বেড়েছে। টি২০ বিশ্বকাপ তো বটেই, পাথিরানা এই চোট কাটিয়ে আইপিএল-এর আগে সুস্থ হতে পারেন কিনা সেটাই দেখার। সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে নিজের প্রথম ওভার করার সময়ই পেশিতে টান লাগে পাথিরানা।
তড়ঘড়ি লঙ্কান ফিজিও তাঁর শুশ্রূষা করতে মাঠে ছুটে আসেন। তবে তিনি গোটা ম্যাচে আর বল করতে পারেননি। দুর্ভাগ্যবশত গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে যান পাথিরানা। কেকেআর ১৮ কোটির বিরাট মূল্যে তাঁকে দলে নিয়েছিল। তবে পাথিরানার চোট কতটা গুরুতর এবং তিনি কবে মাঠে ফিরবেন সেই নিয়ে সংশয় রয়েছে। মুস্তাফিজুর নেই। পাথিরানাকে নিয়েও সংশয়। তাই মরশুম শুরুর আগেই যে কেকেআর ম্যানেজমেন্টের চাপ বাড়ছে, তা বলাই বাহুল্য।
ইডেনে স্পিনারদের দাপট যেমন দেখা যায়, তেমনই এই পিচ থেকে ম্যাচের স্বহুরুর দিকে সুবিধা পান পেস বোলাররাও। ফলে ভাল মানের জোরে বোলার না থাকলে সমস্যায় পড়তে হবয়ে কেকেআর-কে। সেই জায়গা থেকে একসঙ্গে দুই তারকার না থাকা অবশ্যই বড় ধাক্কা।
দলে উমরান মালিক থাকলেও, তিনি ঠিক কী ফর্মে থাকবেন বা আইপিএল-এর মতো মঞ্চে নিজেকে এই মরসুমে মেলে ধরতে পারবেন কিনা সেটাই বড় প্রশ্ন। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিজ্ঞতা এখনও সেভাবে নেই বললেই চলে। সেক্ষেত্রে দায়িত্ব নিয়ে বল করতে পারবেন কিনা বা তাঁর উপরেই পুর দায়িত্ব ছেড়ে দেওয়া ঠিক হবে কিনা সেটাই বড় প্রশ্ন।
যদিও, শেষ অবধি কেকেআর কী সিদ্ধান্ত নেয় সেটা দেখার। ভারতীয়দের মধ্যে বিকল্প খুব বেশি নেই। ত্বে দুই বিদেশির জায়গায় নতুন দুই বিদেশি এলে পরিস্থিতি বদলাতে পারে বলে মনে করা হচ্ছে।