Advertisement

Deepak Chahar Injury: চাহারেরও চোট? দঃ আফ্রিকা সিরিজে শিকে ছিঁড়তে পারে বাংলার পেসারের

দীপক চাহারের চোট ভারতীয় দলের কাছে বিরাট চিন্তার কারণ। ইতিমধ্যেই চোটের জন্য জসপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজা টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন।

দীপক চাহার দীপক চাহার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Oct 2022,
  • अपडेटेड 11:51 AM IST
  • চোট পেয়েছেন দীপক
  • সুযোগ আসতে পারে বাংলার মুকেশের সামনে

টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) আগে আবারও চোট ভারতীয় দলে (Team India)। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চোট পেয়েছেন দীপক চাহার (Deepak Chahar)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে অনুশীলনের সময় চোট পেয়েছেন দীপক। গোড়ালিতে মোচড় লেগেছিল তাঁর। সেই জন্যই প্রথম একদিনের ম্যাচে খেলতে পারেননি তিনি। তাঁর জায়গায় বাকি দুটি একদিনের ম্যাচে দলে আসতে পারেন বাংলার মুকেশ কুমার বা চেতন সাকারিয়া। লখনউতে প্রথম একদিনের ম্যাচে হারের মুখে পড়তে হয়েছিল ভারতীয় দলকে। ৯ রানে হেরে যায় ভারত। 

দীপকের চোট টিম ইন্ডিয়ার চিন্তার কারণ

দীপক চাহারের চোট ভারতীয় দলের কাছে বিরাট চিন্তার কারণ। ইতিমধ্যেই চোটের জন্য জসপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজা টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। দীপক চাহারকে বুমরার জায়গায় ভাবা হলেও তিনি সম্ভবত টি২০ বিশ্বকাপে খেলতে পারবেন না। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ''দীপকের গোড়ালিতে চোট লেগেছে। তবে তা খুব গুরুতর নয়। কয়েকদিন বিশ্রামের পরামর্শ দেওয়া হতে পারে। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্ট্যান্ড-বাই তালিকায় দীপককে রাখার ঝুঁকি তারা নিতে চায় কি না সেই সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। 

আরও পড়ুন

মুকেশ কুমার

সুযোগ পেতে পারেন মুকেশ কুমার

দলে আসতে পারেন বাংলার পেস বোলার মুকেশ কুমার। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে দারুণ পারফর্ম করার সুফল পেয়েছেন তিনি। রবিবার ভারতের দ্বিতীয় একদিনের ম্যাচে সুযোগ পেতে পারেন বাংলার পেস বোলার। টি২০ বিশ্বকাপে নেট বোলার হিসেবে দলের সঙ্গে যোগ দিয়েছেন মুকেশ চৌধুরী ও চেতন সাকারিয়া। বাঁ-হাতি ফাস্ট বোলার মুকেশ চৌধুরী  আইপিএল 2022-এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। সৌরাষ্ট্রের চেতন সাকারিয়া নেট বোলার হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে যোগ দিয়েছেন।

নেট বোলার হিসেবে টি২০ দলের সঙ্গে মুকেশ চৌধুরী  ও চেতন সাকারিয়া

সূত্র মারফত জানা গিয়েছে, 'মুকেশ ও চেতন গতকাল দলের সঙ্গে চলে গিয়েছেন। তিনি পার্থে দলের সঙ্গেই থাকবেন। যেখানে ভারতকে দু'টি প্রস্তুতি ম্যাচ খেলতে হবে। পার্থে ভারতের প্রশিক্ষণের সময়সূচী অনুসারে, উভয়কেই তিন দিন (অক্টোবর ৮, ৯ এবং ১২ তারিখে)  পাঁচ ঘন্টা কঠোর অনুশীলন করতে হবে। ভারতীয় দলকে ১০ ও ১৩ অক্টোবর পার্থে দু'টি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলতে হবে। 

Read more!
Advertisement
Advertisement