Advertisement

DC vs RR, IPL 2022: IPL-এ নো বল বিতর্ক, রেগে লাল পন্ত, ম্যাচ ছাড়ার হুমকি!

মাঠের মধ্যেই ঢুকে পড়ে আম্পায়ারদের বঝাতে শুরু করেন দিল্লি কোচ প্রবীণ আমরে। তবে সেটা যে ঠিক ইয়নি তা ম্যাচের শেষেই মেনে নেন পান্ত। তিনি বলেন, ''উচিত হয়নি। আসলে উত্তেজনার বসে এটা হয়ে গিয়েছে। আমাদের মনে হয়েছিল এটা নো বল। সেটাই বোলার চেষ্টা করেছি।'' 

এই বল নিয়েই বিতর্ক এই বল নিয়েই বিতর্ক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Apr 2022,
  • अपडेटेड 12:14 AM IST
  • নো বল নিয়ে জোর বিতর্ক
  • মাঠে ঢুকে পড়েন দিল্লি কোচও

নজিরবিহীন। নো-বল নিয়ে বিতর্কের জেরে রেগে লাল ঋষভ পন্ত। একটা সময় দলের দুই ব্যাটারকে নির্দেশ দিলেন ডাগ আউটে ফিরে আসার। মাঠে ঢুকে আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়লেন প্রবীণ আমরে। এমনটাই দেখা গেল শুক্রবারের ওয়াংখেড়েতে।

রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে শেষ ওভারে জিততে গেলে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) দরকার ছিল ৩৬ রান। প্রথম তিন বলে তিনটি ছয় মারেন রভমন পাওয়েল। তৃতীয় বল নিয়েই শুরু হয় সমস্যা। দিল্লি শিবিরের দাবি ওবেদ ম্যককয়ের ফুলটস পাওয়েল কোমরের উপরে ছিল। তবে সেই দাবি মাননি ঋষভরা (Rishabh Pant)। পন্ত একটা সময় কুলদীপ ও পাওয়েলকে ডাগ আউটে ফিরে আসার নির্দেশ দিতে থাকেন। এরপরেই আসরে নামেন শেন ওয়াটসন। পন্তকে বুঝিয়ে শান্ত করেন। ম্যাচের পর দিল্লি অধিনায়ক বলেন, ''আমার মনে হয়েছে এটা নো বল। তৃতীয় আম্পায়ারের এই বিষয়টা দেখা উচিত ছিল। আমরা জয়ের অনেকটা কাছাকাছি এসে গিয়েছিলাম। সেই কারণে সকলেই উত্তেজিত ছিল। তবে আমি তো একা নিয়ম বদলাতে পারব না।''

মাঠের মধ্যেই ঢুকে পড়ে আম্পায়ারদের বঝাতে শুরু করেন দিল্লি কোচ প্রবীণ আমরে। তবে সেটা যে ঠিক হয়নি তা ম্যাচের শেষেই মেনে নেন পান্ত। তিনি বলেন, ''উচিত হয়নি। আসলে উত্তেজনার বসে এটা হয়ে গিয়েছে। আমাদের মনে হয়েছিল এটা নো বল। সেটাই বোলার চেষ্টা করেছি।''  

এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। তিনি বলেন, '' কিছুই নয়, বলটা একটা ফুলটস ছিল। ব্যাটারদের মনে হয়েছিল নো বল পাওয়া উচিত ছিল তাদের। তবে আম্পায়ার নো বল দেননি। নিজের সিদ্ধান্তে অনড় থাকেন।'' ঝামেলার মধ্যে বোলার ম্যাকয়কে ঘিরে থাকতে দেখা যায় সঞ্জদের। তা নিয়ে প্রশ্ন করা হলে সঞ্জু বলেন, ''হ্যাঁ ও তিন বলে তিনটে ছক্কা খেয়েছিল। তাই ওকে কোনও ভাবেই এর মধ্যে জড়াতে চাইনি। এমনিতেই ওর উপর চাপ ছিল। তাই সেটা বেড়ে যাক তা চাইনি।'' 

Advertisement

১৫ রানে ম্যাচ হারার পর হতাশ হলেও দলের ক্রিকেটারদের মাথা উঁচু রাখতে বললেন দিল্লি অধিনায়ক। তিনি বলেন, ''মাথা উছু রেখে পরের ম্যাচ খেলতে নামব আমরা। তবে বোলিংয়ে আরও ভাল করতে হবে।''  

   

Read more!
Advertisement
Advertisement