Advertisement

East Bengal Club: জবি, সালামদের দলে ফেরাচ্ছে ইস্টবেঙ্গল?

নতুন করে দল গঠনে সমস্যা হতে পারে ইস্টবেঙ্গলের। বিশেষত, ভারতীয় ফুটবলার বাছাইয়ের ক্ষেত্রে এই সমস্যার মুখে পড়তে পারে ইস্টবেঙ্গল। তবে বেশ কয়েকজন এমন ফুটবলার রয়েছেন যাদের সঙ্গে কথা বলতে পারে লাল-হলুদ ক্লাব। 

ইস্টবেঙ্গলে ফিরতে পারেন জবি জাস্টিন ও সালাম রঞ্জন (টুইটার)ইস্টবেঙ্গলে ফিরতে পারেন জবি জাস্টিন ও সালাম রঞ্জন (টুইটার)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 01 Jul 2022,
  • अपडेटेड 6:30 PM IST
  • দল গঠনে নেমে পড়বে ইস্টবেঙ্গল
  • আসতে পরেন ইস্টবেঙ্গলের দুই প্রাক্তন ফুটবলার

ইস্টবেঙ্গলের চুক্তি সমস্যা মিটতে চলেছে। এবার দল গঠনে মন দেবেন কর্তারা। ইমামির সঙ্গে চুক্তি করার আগে থেকেই দল গঠনের প্রাথমিক কিছুটা সেরে রেখেছিল ইস্টবেঙ্গল। তবে চুক্তি সই না হওয়ায় চূড়ান্ত কিছু হয়নি। প্রাক চুক্তি থাকলেও ক্লাবের চুক্তি জটের জন্য অনেক ফুটবলারই অন্য দলে সই করে ফেলেছেন। নতুন করে দল গঠনে সমস্যা হতে পারে ইস্টবেঙ্গলের। বিশেষত, ভারতীয় ফুটবলার বাছাইয়ের ক্ষেত্রে এই সমস্যার মুখে পড়তে পারে ইস্টবেঙ্গল। তবে বেশ কয়েকজন এমন ফুটবলার রয়েছেন যাদের সঙ্গে কথা বলতে পারে লাল-হলুদ ক্লাব। 

জবি জাস্টিন
ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ আলেহান্দ্রো মেনেন্দেজ গার্সিয়ার হাত ধরে উত্থান হয়েছিল এই কেরলিয়ান স্ট্রাইকারের। ডার্বিতে দুটি গোল করে ইস্টবেঙ্গল সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছিলেন তিনি। তবে এরপরে তিনি যোগ দেন এটিকেতে। এটিকে মোহনবাগানেও ছিলেন তিনি। তবে আন্তোনিও লোপেজ হাবাসের দলে সে ভাবে নিজেকে মেলে ধরতে পারেননি জবি। সেখান থেকে চেন্নাইয়িন এফসি-তে চলে গিয়েছিলেন ভারতীয় স্ট্রাইকার। কিছুদিনের মধ্যেই প্রি সিজন শুরু করবে চেন্নাইয়িন। তবে পরের মরশুমে তিনি খেলবেন কি না তা এখনও নিশ্চিত নয়। 

সালাম রঞ্জন সিং
সালামও এর আগে আই লিগে ইস্টবেঙ্গলের হয়ে খেলেছেন। গত মরশুমে তিনিও এটিকে মোহনবাগান থেকে চেন্নায়িনে গিয়েছিলেন। তাঁকেও প্রস্তাব দিতে পারে ইস্টবেঙ্গল। ভারতীয় এই সেন্ট্রাল ডিফেন্ডার জাতীয় দলের হয়েও অনেকদিন খেলেছেন। 

রিগান সিং
চেন্নায়িন এফসি থেকেই রাইট ব্যাক রিগান সিংকে সই করাতে পারে ইস্টবেঙ্গল। ৩১ বছর বয়সী এই ডিফেন্ডার এর আগে নর্থইস্ট ইউনাইটেড, মুম্বই এফসি-র হয়ে খেলেছেন। ইন্ডিয়ান সুপার লিগে ১০০-র বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

অমরিন্দর সিং
এটিকে মোহনবাগান থেকে হয়ত বাদ পড়তে পারেন অমরিন্দর। গত মরশুমে ও এএফসি কাপের ম্যাচে ব্যর্থ হয়েছিলেন এই গোলরক্ষক। তাঁর জায়গায় আর্শ আনোয়ারকে তৈরি করতে চাইছেন জুয়ান ফেরান্দো। সেই কারণে ক্লাব খুঁজছেন অমরিন্দর। তাঁর পুরনো ক্লাব মুম্বই সিটি এফসি-র সঙ্গে কথাবার্তা চললেও ভাল অঙ্কের প্রস্তাব পেলে ইস্টবেঙ্গলে আসতেই পারেন এটিকে মোহনবাগানের এই প্রাক্তন গোলকিপার।     

Advertisement

তবে এখনই কোনও কিছু চূড়ান্ত করে বলা যাচ্ছে না। চুক্তি সই না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে কাদের দলে পেতে ঝাঁপাতে চাইছে ইস্টবেঙ্গল।          

Read more!
Advertisement
Advertisement