
টি২০ বিশ্বকাপের ফাইনালে (T20 World Cup 2022) পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হল ইংল্যান্ড (England)। শুরুতে ব্যাট করে জস বাটলারদের (Jos Buttler) সামনে ১৩৮ রানের লক্ষ্য রাখে বাবর আজমের (Babar Azam) পাকিস্তান। ছয় বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয় ইংল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের ফলে প্রাইজমানি হিসেবে প্রচুর টাকা পেয়েছে ইংল্যান্ড। বিজয়ী দল ইংল্যান্ড প্রাইজমানি হিসেবে পেয়েছে ১.৬ মিলিয়ন ডলার (১২.৮৮ কোটি টাকা)। রানার্সআপ দল পাকিস্তানও প্রচুর টাকা পেতে চলেছে। রানার্স আপ হিসেবে পাকিস্তান পেয়েছে প্রায় ৬.৮৮ কোটি টাকা। এর বাইরে সুপার-১২ পর্বে খেলার ফলে আরও টাকা পাবে দুই দল।
প্রচুর টাকা পাবে ভারতীয় দলও
সেমিফাইনালে হারের পরও প্রচুর টাকা পেয়েছে টিম ইন্ডিয়া (Team India)। সেমিফাইনালে ওঠার জন্য ভারতীয় দল প্রথমে পায় ৪ লক্ষ ডলার। এছাড়াও সুপার -১২ পর্বে, টিম ইন্ডিয়া পাঁচটি ম্যাচের মধ্যে চারটি জিতেছিল, যার কারণে প্রত্যেক ম্যাচে এক লক্ষ ৬০ হাজার ডলার পেয়েছে। অর্থাৎ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত মোট প্রাইজমানি পেয়েছে প্রায় ৪.৫১ কোটি টাকা ($৫৬০০০০) ।
আরও পড়ুন: ফাইনালে পাকিস্তান হারতেই বাবরদের কাটা ঘায়ে নুনের ছিটে শামির, বললেন...
৪৫ কোটি টাকার বেশি বিতরণ করেছে আইসিসি
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই পুরস্কারের অর্থ ঘোষণা করেছিল আইসিসি। T20 বিশ্বকাপের জন্য মোট ৫.৬ মিলিয়ন ডলার (৪৫.১৪ কোটি টাকা) নির্ধারণ করা হয়েছিল, যা ১৬ টি দলের মধ্যে আলাদাভাবে বিতরণ করা হবে। সে অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দল পাবে ১.৬ মিলিয়ন মার্কিন ডলার। রানার আপ দল পাকিস্তান পাবে ০.৮ মিলিয়ন ডলার। একই সঙ্গে সেমিফাইনালে পরাজিত বাকি দুই দলকে ৪ লক্ষ ডলার দেওয়া হবে।
সুপার-১২ পর্বে ১২টি দলের মধ্যে মাত্র ৪টি সেমিফাইনালে যায়। সুপার-১২ পর্ব থেকে বাদ পড়া ৮টি দলকেও আইসিসি পুরস্কৃত করবে। এই দলগুলোকে দেওয়া হবে ৭০ হাজার ডলার, যেখানে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে এই পরিমাণ ছিল ৪০ হাজার ডলার। বাছাইপর্ব থেকেই বিদায় নেওয়া চারটি দলকে ৪০ হাজার ডলার দেওয়া হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরস্কারের অর্থ (ভারতীয় মুদ্রায়)
• বিশ্বকাপ বিজয়ী: ১৩ কোটি টাকা (ইংল্যান্ড)
• বিশ্বকাপ রানার্স-আপ: ৬.৪৪ কোটি টাকা (পাকিস্তান)
• সেমি-ফাইনালিস্ট: ৩.২২ কোটি টাকা (ভারত, নিউজিল্যান্ড)
• সুপার -১২-এ প্রতিটি জয়: ৩২ লক্ষ টাকা
• সুপার-১২ থেকে বাদ দেওয়া দল: ৫৬.৪৩ লক্ষ টাকা
• প্রথম রাউন্ডের জয়: ৩২ লক্ষ টাকা
• প্রথম রাউন্ড থেকে বেরিয়ে যাওয়া: ৩২ লক্ষ টাকা