Advertisement

Hardik Pandya Kuldeep Yadav Fight: মাঠে হার্দিক-কুলদীপের সে কী ঝগড়া! ধমক দিলেন সূর্য, কী ঘটল? VIDEO VIRAL

৬১ রানের ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে দুর্ধর্ষ জয়ের মাঝে হঠাৎ করেই নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়লেন হার্ডিক পান্ডিয়া এবং কুলদীপ যাদব। সূর্যকুমার যাদব এসেও ধমক দিলেন কুলদীপকে। ভিডিও ভাইরাল হতেই উদ্বিগ্ন হয়ে পড়লেন ফ্যানেরা।

ঠিক কী ঘটেছিল মাঠে? ঠিক কী ঘটেছিল মাঠে?
Aajtak Bangla
  • কলোম্বো,
  • 16 Feb 2026,
  • अपडेटेड 9:45 AM IST
  • বচসায় জড়িয়ে পড়লেন হার্ডিক পান্ডিয়া এবং কুলদীপ যাদব
  • সূর্যকুমার যাদব এসেও ধমক দিলেন কুলদীপকে
  • পাকিস্তানকে হারানোর পর কী এমন ঘটল?

টি-২০ বিশ্বকাপে ভারত কেবল পাকিস্তানকে দুরমুশই করল না, সুপার ৮-এ নিজেদের জায়গাও পাক করে ফেলল। তবে ৬১ রানের ব্যবধানে দুর্ধর্ষ জয়ের মাঝে হঠাৎ করেই এমন একটি ঘটনা ঘটল, যা ভারতের সমর্থকদের নজরে আসতেই শোরগোল পড়ে গেল। মাঠের মধ্যে নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়েছিলেন হার্দিক পাণ্ডিয়া এবং কুলদীপ যাদব? ঠিক কী হয়েছিল রবিবার রাতে? 

ঘটনাটি ঠিক কী?
ম্যাচ চলাকালীন কুলদীপ যাদব বাউন্ডারি লাইনে শাহিন আফ্রিদির একটি সহজ ক্যাচ ফেলে দেন। ১৮তম ওভারে হার্দিক পাণ্ডিয়ার দ্বিতীয় বলে শাহিন স্লগ ড্রাইভ করার চেষ্টা করেছিলেন। বলটি উঁচুতে উঠে যায়। কুলদীপ বলের নীচে সুন্দর ভাবে সেট হয়ে গিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে মনোযোগের অভাবে বলটি তাঁর হাত থেকে ফসকে বাউন্ডারি লাইনে পড়ে যায়। শাহিনের মারা ওই শট সিক্সার হয়ে যায়। 

উইকেটকিপার ঈশান কিশানও হার্দিক করা ঠিক তার আগের বলটি ধরতে অক্ষম হন। টানা ২টি সুযোগ হাতছাড়া হওয়ার জেরে হার্দিক পাণ্ডিয়া অসন্তুষ্ট হয়ে পড়েন। চোখে মুখে তাঁর সেই ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। ম্যাচ শেষে খেলোয়াড়রা যখন ড্রেসিং রুমে ফিরছিলেন, তখন হার্দিককে কুলদীপ যাদবের সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে দেখা যায়। কার্যত উত্তেজিত হয়ে কুলদীপকে ভর্ৎসনা করছিলেন তিনি। যা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন তিলক বর্মা। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন রিঙ্কু সিং। তবে অধিয়াক সূর্যকুমার যাদবও কুলদীপের উপর এই ক্যাচ মিসের জন্য ক্ষুব্ধ ছিলেন। তিনিও ম্যাচ শেষে জয়ের সেলিব্রেশনের মাঝেই কুলদীপকে কার্যত ধমক দেন। সে মুহূর্তও ক্যামেরাবন্দি হয়েছে।

ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, হার্দিক পাণ্ডিয়ার রাগের স্পষ্ট কারণ ছিল। কুলদীপ যাদব যদি ক্যাচটা নিতে তাহলে ম্যাচটি সেই মুহূর্তেই শেষ হয়ে যেত। পরিবর্তে হয়ে গেল ওভার বাউন্ডারি। বড় ম্যাচে এমন ছোট ছোট ভুলও খেলোয়াড়দের মধ্যে আবেগের বহিঃপ্রকাশ ঘটায়, এ কথাও অস্বীকার করতে পারছেন না বিশ্লেষকরা। 

Advertisement

তবে এই ঘটনার পর হার্দিক পাণ্ডিয়া অসাধারণ পারফর্ম করেন। ১৮তম ওভারের শেষ বলে উসমান তারিকের উইকেট নিয়ে তিনি নিজেকে সংযত করেন এবং ভারতের জয় নিশ্চিত করেন। তাঁর বোলিং পারফর্ম্যান্স চাপের মুখেই আরও ঝলসে ওঠে। 

ভারতীয় টিম জয় নিশ্চিত হলেও ছোট ছোট বিষয়গুলি নিয়ে কতটা পারফেক্ট হতে আগ্রহী, তা হার্দিকের এই প্রতিক্রিয়া প্রমাণ করল। এই পেশাদার মনোভাব বড় টুর্নামেন্টে দলকে আরও শক্তিশালী করে। তবে ফ্যানেরা বলছেন, এত ভাল পারফর্ম্যান্স এবং পাকিস্তানের মতো চিরপ্রতিদ্বন্দ্বী টিমকে গোহারা হারানোর পর ক্যাপ্টেন সূর্যকুমার কুলদীপকে না বকলেই পারতেন! 


 

Read more!
Advertisement
Advertisement