Advertisement

ISL 2026: ফের যুবভারতীর চেয়ার ভাঙার অভিযোগ, মহমেডানকে বড় অঙ্কের জরিমানা

ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সাত গোলে হারের পর যুবভারতী ক্রীড়াঙ্গনে ক্ষোভ ছড়িয়ে পড়েছিল সমর্থকদের মধ্যে। ফের একবার যুবভারতীর চেয়ার ভাঙতে দেখা যায় সাদা-কালো সমর্থকদের মধ্যে। এই ঘটনার জেরে সমস্যায় পড়তে হল মহমেডান স্পোর্টিং ক্লাবকে। কিছুদিন আগেই লিওনেল মেসির কলকাতা সফরের সময় ব্যাপক বিশৃঙ্খলা হয়। মেসিকে দেখতে না পেয়ে বিক্ষুব্ধ সমর্থকরা গোটা যুবভারতী লন্ডভন্ড করে দেন। এবার ফের ভাঙল যুবভারতীর চেয়ার।

মহমেডান সমর্থকরামহমেডান সমর্থকরা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Mar 2026,
  • अपडेटेड 2:57 PM IST

ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সাত গোলে হারের পর যুবভারতী ক্রীড়াঙ্গনে ক্ষোভ ছড়িয়ে পড়েছিল সমর্থকদের মধ্যে। ফের একবার যুবভারতীর চেয়ার ভাঙতে দেখা যায় সাদা-কালো সমর্থকদের মধ্যে। এই ঘটনার জেরে সমস্যায় পড়তে হল মহমেডান স্পোর্টিং ক্লাবকে। কিছুদিন আগেই লিওনেল মেসির কলকাতা সফরের সময় ব্যাপক বিশৃঙ্খলা হয়। মেসিকে দেখতে না পেয়ে বিক্ষুব্ধ সমর্থকরা গোটা যুবভারতী লন্ডভন্ড করে দেন। এবার ফের ভাঙল যুবভারতীর চেয়ার।

কেন জরিমানা হল মহমেডানের?
মহমেডান সমর্থকরা গ্যালারি থেকে চেয়ার ছুড়েছিলেন। মাঠে বাজিও ফেটেছিল। সেই ঘটনার জন্য মহমেডান ক্লাবকে আর্থিক জরিমানা করল ফেডারেশন। মহামেডান কর্তা কামারউদ্দিন জানিয়েছেন, আর্থিক জরিমানার পরিমাণ দেড় লাখ টাকা। এআইএফএফের তরফে ই মেল করে বিষয়টি জানানো হয়েছে মহমেডান ক্লাবকে।

পাল্টা মেল মহমেডানেরও
এই মেল পাওয়ার পরই পালটা মেল করেছে মহমেডানও। সেখানে তারা প্রশ্ন তুলেছে, যেহেতু উক্ত ম্যাচটির আয়োজক ছিল ইস্টবেঙ্গল ক্লাব। তাই তাঁরা কেন এই জরিমানা দিতে যাবে। যদিও মহমেডান কর্তাদের আরও অভিযোগ রয়েছে ফেডারেশনের বিরুদ্ধে। সংশ্লিষ্ট দপ্তরের কর্তারা নাকি তাঁদের ফোন ধরছেন না। মহমেডান কর্তার দাবি, তাদের সঙ্গে ওড়িশা এফসি ম্যাচটি অ্যাওয়ে ম্যাচ হিসাবে সূচিতে থাকলেও এখন ফেডারেশনের তরফ থেকে মৌখিকভাবে অনুরোধ করা হয়েছে ম্যাচটি কলকাতায় খেলার।

কেন জরিমানা? পাল্টা প্রশ্ন তুলল মহমেডান স্পোর্টিং
এই বিষয়ে মহমেডানের কার্যকরী সভাপতি কামারউদ্দিন বলেন, 'প্রথমত, যে ম্যাচের জন্য আমাদের জরিমানা করা হয়েছে সেই ম্যাচের আয়োজক আমরা ছিলাম না। তাহলে কেন আমরা জরিমানা দেব। দ্বিতীয়ত, ওড়িশা ম্যাচটি আমাদের অ্যাওয়ে ম্যাচ রয়েছে। এখন ফেডারেশনের কেউ কেউ আমাদের বলছেন ম্যাচটা কলকাতায় নিয়ে আসতে। আমরা কেন অ্যাওয়ে ম্যাচকে কলকাতায় আনব? তার উপর সংশ্লিষ্ট দপ্তরের কর্তারাও ফোন ধরছেন না। আমরা জরিমানা সংক্রান্ত বিষয়ে একটি পালটা ই-মেল পাঠিয়ে দিয়েছি ফেডারেশনকে।' এখন কোনদিকে ব্যাপারটা গড়ায় সেটাই দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা।

Read more!
Advertisement
Advertisement