
Jaskaran Malhotra: এই কৃতিত্বে খুব কম ক্রিকেটারের রয়েছে। তা হল ৬ বলে ৬টা ৬। সেই তালিকায় নিজের নাম তুলে ফেললেন মার্কিন ক্রিকেটার জসকরন মালহোত্রা (Jaskaran Malhotra)। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তিনি দ্বিতীয় ক্রিকেটার, যিনি এই কাজ করলেন।
আমেরিকা বনাম পাপুয়া নিউ গিনি
রেকর্ড যে কে কখন গড়ে ফেলেন, বলা দায়, বোঝা দায়। যেমন জসকরন মালহোত্রা (Jaskaran Malhotra)। তিনি ৬ বলে ৬টা ৬ হাঁকিয়েছেন আমেরিকার শেষ ওভারে। খেলা ছিল পাপুয়া নিউ গিনির সঙ্গে। হার্সেল গিবসের পর তিনিই ওয়ান ডে-তে এই রেকর্ড গড়তে পারলেন। খেলা হয়েছিল আম আমেরাতে।
কে সেই হতভাগ্য বোলার?
তাঁর নাম গৌদি টক (Gaudi Tok)। এই দিনটি তিনি বোধহয় কখনই ভুলতে পারবেন না। একজন বিখ্যাত হলেন, তিনি সেই রেকর্ডের ভাগীদার। তবে এই ভাগিদারিত্বের ভাগ কেউই বোধহয় হতে চাইবে না।
প্রথম মার্কিন ক্রিকেটার
এরই সঙ্গে জসকরন মালহোত্রা (Jaskaran Malhotra) আরও একটি রেকর্ড গড়ে ফেলেছেন। আর তা হল আমেরিকার প্রথম ক্রিকেটার হিসেবে তিনি ওয়ান ডে-তে সেঞ্চুরি করেছেন। অ্যাসোসিয়েট দেশগুলির মধ্যে তিনি সর্বোচ্চ রান করলেন। তাঁর স্কোর ১৭৩। তিনি অপরাজিত ছিলেন।
তাঁর আগে রয়েছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং (১৭৭) এবং স্কটল্যান্ডের কলাম ম্যাকলয়েড। তাঁর রান ১৭৫। জসকরন মালহোত্রার ১৭৩ রানের মধ্যে রয়েছে ১৬টি ছয় এবং ৪টে ৪। খেলেছেন ১২৪ বল।
দুনিয়ায় চতুর্থ
আন্তর্জাতিক ক্রিকেটে জসকরন মালহোত্রা (Jaskaran Malhotra) চতুর্থ খেলোয়াড় যিনি একই ওভারে ৬টি ৬ মেরেছেন। এর আগে যাঁদের নামের পাশে এই কৃতিত্ব রয়েছে, তাঁরা হলেন গিবস। তিনি ২০১১ সালে নেদারল্যান্ডের বিরুদ্ধে করেছিলেন।
ভারতের যুবরাজ সিং ২০০৭ সালে ইংল্যান্জের বিরুদ্ধে এবং ওয়েস্ট ইন্ডিজের কিওরেন পোলার্ড শ্রীলঙ্কার বিরুদ্ধে এই কৃতিত্ব অর্জন করেছেন। যুবরাজ আর পোলার্ড টি-২০ ম্যাচে সেই রেকর্ড গড়েছেন।
এদিনের ম্যাচে আমেরিকা ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলেছিল ২৭১ রান। তাঁকে (Jaskaran Malhotra) বাদ দিয়ে আমেরিকার বাকি খেলোয়াড়রা রান করতে পারেননি বলা যেতে পারে। পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন যেন।