Advertisement

Jhulan Goswami: বিশ্বকাপের প্রস্তুতিতে সাহায্য করবে নিউজিল্যান্ড সফর দাবি ঝুলনের

ঝুলন বলেন, ''নিউজিল্যান্ডে গিয়ে ওয়ান ডে সিরিজ খেলার সুযোগ পেয়েছি। যেটা দারুন ব্যাপার। কারণ এই সিরিজের পর আমরা ওখানকার আবহাওয়া সম্পর্কে বুঝতে পারব। মাঝেমধ্যেই ওখানে খুব হাওয়া দেয়। সেই পরিবেশে বল করা কঠিন হয়। এমন কঠিন পরিবেশে মানিয়ে নিতে শুরুর দিকে কিছুটা সমস্যা হয়। তাই বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে আমাদের মেয়েদের ওখানকার পরিবেশ বোঝাটা খুব জরুরী।"

মিতালি রাজের সঙ্গে ঝুলন মিতালি রাজের সঙ্গে ঝুলন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Jan 2022,
  • अपडेटेड 5:05 PM IST
  • বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সফর
  • বিশ্বকাপে সুবিধা হবে তাঁদের দাবি ঝুলনের

সামনেই মহিলাদের বিশ্বকাপ। বৃহস্পতিবারই দল ঘোষণা হয়ে গিয়েছে। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সফরে যাবে ভারতের মহিলা দল। আর এই সিরিজকেই প্রস্তুতির চুড়ান্ত মঞ্চ হিসেবে দেখছেন ভারতীয় দলের নির্ভরযোগ্য পেসার ঝুলন গোস্বামী। এটাই হয়তো তাঁর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। 

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সফর 
ঝুলন মনে করেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সে দেশের মাটিতে বিশ্বকাপের আগে সিরিজ খেলতে পারায় নিউজিল্যান্ডের আবহাওয়া সম্পর্কে ভালো ভাবে বুঝতে পারবে ভারতীয় দলের মেয়েরা। ২৪ জনুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন মিতালি রাজ-ঝুলনরা। ৩ রিজার্ভ ক্রিকেটার সহ মোট ২১ জন নিউজিল্যান্ডে পাড়ি দেবেন। ঝুলন বলেন, ''নিউজিল্যান্ডে গিয়ে ওয়ান ডে সিরিজ খেলার সুযোগ পেয়েছি। যেটা দারুন ব্যাপার। কারণ এই সিরিজের পর আমরা ওখানকার আবহাওয়া সম্পর্কে বুঝতে পারব। মাঝেমধ্যেই ওখানে খুব হাওয়া দেয়। সেই পরিবেশে বল করা কঠিন হয়। এমন কঠিন পরিবেশে মানিয়ে নিতে শুরুর দিকে কিছুটা সমস্যা হয়। তাই বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে আমাদের মেয়েদের ওখানকার পরিবেশ বোঝাটা খুব জরুরী।"


পাঁচটি ম্যাচ খেলবে ভারত 
নিউজিল্যান্ডে গিয়ে কিউইদের বিরুদ্ধে পাঁচটি একদিনের ম্যাচ খেলবে ভারতের মহিলা ক্রিকেট দল। নেপিয়ার, নেলসন ও কুইন্সটাউনে খেলবে ভারত। এবারেও বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন মিতালি রাজ। বাংলা থেকে ঝুলন গোস্বামী, রিচা ঘোষ ও দীপ্তি শর্মা রয়েছেন এই দলে। বিশ্বকাপের দলেও সুযোগ পেয়েছেন এই তিন ক্রিকেটার। 


বিশ্বকাপে ভারতের সূচী
বিশ্বকাপে সব কটি দল একে অপরের বিরুদ্ধে মোট সাতটি করে ম্যাচ খেলবে। তারপর পয়েন্টের বিচারে সেরা চার দল যাবে সেমিফাইনালে। বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ৬ মার্চ চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে মিতালিরা খেলবেন ১০ মার্চ। তার ঠিক দুইদিন পরেই হ্যামিল্টনে ভারতের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত খেলবে ১৬ মার্চ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯ মার্চ খেলার পর বাংলাদেশের বিরুদ্ধে ২২ মার্চ খেলবে ভারত। লিগ পর্যায়ে ঝুলনদের শেষ ম্যাচ ২৭ মার্চ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement