Advertisement

ISSU Mehuli Ghosh: শুটিং বিশ্বকাপে ভারতের সোনা, বৈদ্যবাটির মেহুলির বিশ্বজয়

বুধবার ১০ মিটার এয়ার রাইফেলে মিক্সড ইভেন্টে সোনা জিতলেন মেহুলি ও তুষার। হাঙ্গেরির এজতার মেসজারোস ও ইস্তভান পেন জুটিকে ফাইনালে হারিয়েছেন তাঁরা। ম্যাচের ফল ১৭-১৩। চতুর্থ স্থান পেয়েছেন ইজরায়েল ও চেক রিপাবলিকের শুটাররা। 

মেহুলি ঘোষ ও শাহু তুষার মেহুলি ঘোষ ও শাহু তুষার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Jul 2022,
  • अपडेटेड 1:00 PM IST
  • বিশ্বজয় করল বাংলার মেয়ে
  • শুটিং বিশ্বকাপে ভারতের সোনা জয়

শুটিং বিশ্বকাপে সোনা জিতল ভারতীয় দল। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে ভারতকে সোনা এনে দিলেন বাংলার মেহুলি ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন শাহু তুষার মানে। এর আগে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে ভারত। ভারতকে ব্রোঞ্জ এনে দেন পলক ও শিব নারওয়াল। পলক ও শিবা কাজাখস্তানের ইরিনা লোকতিওভা ও ভ্যালেরি রাখিমজানকে ১৬-০ ব্যবধানে পরাজিত করেন। একতরফা এই ম্যাচ জিতে ব্রোঞ্জ জেতেন তাঁরা।     

বুধবার ১০ মিটার এয়ার রাইফেলে মিক্সড ইভেন্টে সোনা জিতলেন মেহুলি ও তুষার। হাঙ্গেরির এজতার মেসজারোস ও ইস্তভান পেন জুটিকে ফাইনালে হারিয়েছেন তাঁরা। ম্যাচের ফল ১৭-১৩। চতুর্থ স্থান পেয়েছেন ইজরায়েল ও চেক রিপাবলিকের শুটাররা। 

 

ভারতীয় দলের হয়ে এই নিয়ে দ্বিতীয় সোনা জিতলেন বাংলার মেয়ে মেহুলি। ২০১৯ সালে প্রথমবার কাঠমান্ডুতে সোনা জিতেছিলেন তিনি। তবে এই বারই প্রথম সোনা জিতলেন তুষার। বুধবার দুটি সোনা ও ১টি ব্রোঞ্জ জিতে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। এক নম্বরে উঠে এসেছে সার্বিয়া। ভারতের এই জুটি ফাইনালে ওঠার আগে যোগ্যতা নির্ণায়ক পর্বে ৩০ শটে ৩১৯.৭ স্কোর করে। যা এক কথায় অবিশ্বাস্য। প্রাক্তন অলিম্পয়ান ও মেহুলির কোচ জয়দীপ কর্মকার টুইট করে অভিনন্দন জানিয়েছেন তাঁর ছাত্রীকে। টুইটে তিনি লেখেন, '৩০ শটে ৩১৯.৭ স্কোর! অবিশ্বাস্য। মেহুলির রেকর্ড। এবার সোনা জয়ের লক্ষ্যে নামবে ওরা।' টুইট করে অভিনিন্দন জানিয়েছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া।     

Read more!
Advertisement
Advertisement