Advertisement

Manu Bhaker : অলিম্পিকে জোড়া পদক জিতেও 'খেলরত্ন' থেকে বাদ মনু ভাকর?

প্যারিস অলিম্পিকে পদকজয়ী মনু ভাকরের নাম মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এটিই ক্রীড়াক্ষেত্রে ভারতের সর্বোচ্চ পদক।

Manu Bhaker Manu Bhaker
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 23 Dec 2024,
  • अपडेटेड 3:45 PM IST
  • খেলরত্নের জন্য মনোনীত হল না মনু ভাকরের নাম, খবর সূত্রের
  • নাম মনোনীত না হওয়ায় ক্ষুব্ধ পরিবার

প্যারিস অলিম্পিকে পদকজয়ী মনু ভাকরের নাম মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এটিই ক্রীড়াক্ষেত্রে ভারতের সর্বোচ্চ পদক। ১২ সদস্যের একটি কমিটি খেলোয়াড়দের নাম সুপারিশ করে। সেই কমিটির প্রধান সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভি রামাসুব্রহ্ম। সেই কমিটি মনুর নাম কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ করেনি বলে খবর। 

যদিও কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফে একাধিকবার অভিযোগ করা হয়েছে, মনু ভাকর এই পুরস্কার পাওয়ার জন্য আবেদন করেনি। এদিকে মনুর বাবা দাবি করে আসছেন, তাঁদের তরফে আবেদন করা হয়েছিল। কিন্তু ক্রীড়া মন্ত্রকের সাড়া তাঁরা পাননি। 

ভারতের পুরুষদের হকি টিমের ক্যাপ্টেন হরমনপ্রীত সিং ও প্যারা অ্যাথলিট প্রবীণ কুমারের নাম খেলরত্নের জন্য সুপারিশ করা হয়েছে। 

আরও পড়ুন

ইন্ডিয়া টুডে-কে মনু ভাকরের বাবা বলেন, 'আমার মেয়ে একটা অলিম্পিকে জোড়া পদক পেয়েছে। তারপরও যদি পুরস্কার ভিক্ষা চাইতে হয় তাহলে পদকের মানে কী থাকল?' 

তাঁর আরও সংযোজন, 'পদক দেওয়া হবে কি হবে না তা নিয়ে একজন সরকারি আধিকারিক সিদ্ধান্ত নিচ্ছেন। গোটা কমিটি তা নিয়ে মুখে কুলুপ এঁটেছে। আমি তো বুঝতেই পারছি না কী হচ্ছে। এভাবে কি একজন অ্যাথলিটকে উৎসাহ দেওয়া যায়? আমরা পদকের জন্য আবেদন করেছিলাম। পরে শুনেছি, আমাদের আবেদন নিয়ে কোনও কাজ করা হয়নি। তাহলে বাবা-মা কীভাবে তার ছেলে-মেয়েদের খেলাধুলোয় উৎসাহ দেবে? দেখে শুনে মনে হচ্ছে, সন্তানকে সরকারি অফিসার বানানোর জন্য মন দেওয়া উচিত বাবা-মা'দের।'

প্রসঙ্গত, মনু ভাকর ২০২০ সালে অর্জুন পুরস্কার জিতেছিলেন। প্যারিস অলিম্পিকে তিনি জোড়া পদক জিতে দেশবাসীর মনে জায়গা করে নিয়েছেন। ভারত এবার মোট ৬টি পদক পেয়েছিল। মনুর দুটি ব্রোঞ্জ পদক এসেছিল মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্ট এবং অন্যটি জিতেছিলেন সরবজোত সিংয়ের সঙ্গে জুটি বেঁধে।  

Read more!
Advertisement
Advertisement