
টাকা দিতে না পারায় হোটেলে বাসন মাজতে হল পাকিস্তানের জাতীয় দলের হকি প্লেয়ারদের। এই ঘটনা ঘটেছে সিডনিতে। যা প্রকাশ্যে এনেছেন দলের ক্যাপ্টেন ইমাদ বাট। এই ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফের ট্রোলড পাকিস্তান। সাধারণ ভাবে আমরা বলে থাকি হোটেলে পয়সা দিতে না পারলে বাসন মেজে দিতে হবে। আর এটাই এবার বাস্তবে হল পাক খেলোয়ারদের সঙ্গে।
বেহাল অবস্থা পাকিস্তান হকি দলের। অস্ট্রেলিয়ায় খেলতে গিয়ে হোটেলের বিল মেটাতে না পারায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হয়েছে তাদের। তবে এবার আরও বিস্ফোরক তথ্য সামনে আনলেন দলের ক্যাপ্টেন ইমাদ বাট। ১৩-১৪ ঘন্টা অনাথ শিশুদের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হয়েছে বলে অভিযোগ তাঁর। সে সঙ্গে বাসন মাজার ব্যাপারটা ত রয়েছেই।
নিজেদের দলের দূরবস্থার কথা বলতে গিয়ে পাক হকি দলের ক্যাপ্টেন বলেন, 'আমাদের যে ফ্লাইটে তোলা হয়েছিল... সিডনিতে নামার পর, আমরা অপেরা স্ট্রিটে অনাথ শিশুদের মতো ১৪-১৫ ঘন্টা ঘুরে বেড়িয়েছিলাম... কেউ আমাদের দিকে কোন মনোযোগও দেয়নি... হোটেল ছিল না, সময়মতো খাবার ছিল না... সিডনি থেকে আমরা হোবার্টে উড়ে গিয়েছিলাম।'
নিজেদের ব্যর্থতা ঢাকতে নির্দেশও দিয়েছে পাকিস্তান হকি বোর্ডের কর্তারা। তিনি বলেন, 'আমার দল এবং আমি যে ভিডিওটি তৈরি করেছি তা আমাদের টিম ম্যানেজমেন্ট ভারতে পৌঁছেছে বলে জানিয়েছে। আমার মনে হয়েছিল বিষয়টি আমার দেশের সঙ্গে সম্পর্কিত... আমার দেশের মানহানি করা উচিত নয়... আমি ভারতের মুখোমুখি হয়ে বলার জন্য ভিডিওটি তৈরি করেছি যে আমাদের পরিস্থিতি একেবারে ঠিক আছে... দলের সঙ্গে কোনও অবিচার করা হচ্ছে না... আসলে, এই সমস্ত কিছুই মিথ্যা ছিল। সেখান থেকে যা কিছু খবর, ভিডিও এবং বার্তা এসেছে, সবকিছুই সত্য।'
এত কড়াকড়ির মধ্যেও কিছুদিন আগে জানা গিয়েছিল, সমস্যায় রয়েছে পাক হকি দল। কারণ তখন জানা গিয়েছিল, হোটেলের বিল মেটাতে না পারায়, রাস্তায় বের করে দেওয়া হয়েছিল তাদের। তভে পরিস্থিতি আসলে আরও ভয়াবহ।