
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) জনপ্রিয়তা দিনে দিনে বেড়েই চলেছে। আইপিএল-এর সম্প্রচার স্বত্ব বিক্রি করে বিরাট অঙ্কের টাকা রোজগার করেছে বিসিসিআই (BCCI)। বর্তমানে এনএফএল-এর পরেই বিশ্বের সবচেয়ে ধোনি লিগ আইপিএল। পেছনে ফেলেছে ইংলিশ প্রিমিয়ার লিগকেও। পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) ক্রমাগত আইপিএল এবং বিসিসিআই-এর বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে। কারণ ভারত আইপিএলের জন্য উইন্ডো বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। ভারতের বোর্ডের দাবি, এই ব্যাপারে কথা হয়েছে আইসিসি-র সঙ্গেও। এদিকে, পিসিবি প্রধান রমিজ রাজার একটি বিবৃতি প্রকাশিত হয়েছে। যেখানে তিনি বলেছেন যে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) তাঁকে আইপিএলের ফাইনাল দেখার জন্য দুই বার ফোন করেছিলেন।
রমিজ রাজা দাবি করেছেন যে ''বিসিসিআই প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায় গত বছর আইপিএল ফাইনাল দেখতে আমায় দুই বার ফোন করেছিল। ক্রিকেটের দিক থেকে দেখতে গেলে, আমার যাওয়া উচিত ছিল। কিন্তু এই সাক্ষাতের ফলাফল কী হত এবং ভক্তদের প্রতিক্রিয়া কেমন হত, তিনি আমি যাইনি।''
ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচ নিয়েও কথা বলেছেন রমিজ রাজা। তিনি বলেছিলেন, ''পাকিস্তান, ভারতের বিরুদ্ধে খেলতে চায়। কিন্তু দুই দেশের রাজনৈতিক সম্পর্ক এখনও যে জায়গায় তাতে দুই দেশের সরকারই তা অনুমোদন করে না।''
পিসিবি প্রধান রমিজ রাজা বলেছেন যে তিনি এই বিষয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও তিনি কথা বলেছেন। এই মুহূর্তে শুধুমাত্র ক্রিকেটাররা তাদের নিজ নিজ বোর্ডের নেতৃত্ব দিচ্ছেন। এমতাবস্থায় এখন তা সম্ভব হবে না।
তাহলে কবে সম্ভব হবে?
উল্লেখ্য, পাকিস্তান ক্রিকেট বোর্ড বিসিসিআই-এর সেই প্রস্তাবের বিরোধিতা করেছে, যেখানে বিসিসিআই আইপিএল-এর জন্য আড়াই মাসের উইন্ডো খোলা রাখার প্রস্তাব করেছে আইসিসি-র কাছে। এই আড়াই মাসে কোনো আন্তর্জাতিক সিরিজ বা টুর্নামেন্ট হবে না। শুধু আইপিএল হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি রমিজ রাজা এর বিরোধিতা করেছেন এবং আইসিসির কাছে তাঁর অসন্তোষ প্রকাশ করতে চলেছেন।