
ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার গোলাপি বলের টেস্টে (Ind Vs SL) ইতিহাস সৃষ্টি করেছেন উইকেটরক্ষক ঋষভ পান্ত। টিম ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংসে, ব্যাটসম্যানরা যখন লড়াই করছিল, তখন ভারতের হয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরি উপহার দিয়েছেন ঋষভ পান্ত (Rishabh Pant)। টিম ইন্ডিয়ার (Team India) কিংবদন্তি অলরাউন্ডার-অধিনায়ক কপিল দেবের (Kapil Dev) রেকর্ড ভাঙলেন ঋষভ পন্ত।
মাত্র ২৮ বলে অর্ধ শতরান করেন ঋষভ পান্ত। এই সময় পান্ত তাঁর ইনিংসে ৭টি চার এবং ২টি ছক্কা মারেন। ঋষভ পান্তের স্ট্রাইক রেট ছিল ১৭০-এর উপরে, যেন তিনি টি-টোয়েন্টিতে ইনিংস খেলছেন।
ভারতের হয়ে টেস্টে দ্রুততম ফিফটি
• ঋষভ পান্ত - ২৮ বল, বনাম শ্রীলঙ্কা, ২০২২
• কপিল দেব - ৩০ বল, পাকিস্তান বনাম ১৯৮২
• শার্দুল ঠাকুর - ৩১ বল, বনাম ইংল্যান্ড ২০২১
• বীরেন্দ্র শেহয়াগ - ৩২ বল, বনাম ইংল্যান্ড ২০০৮
সামগ্রিক টেস্ট ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ডটি পাকিস্তানের মিসবাহ-উল-হকের নামে রয়েছে, যিনি ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ২১ বলে পঞ্চাশ করেছিলেন। অনেক বড় রেকর্ড নিজের নামে করে নিয়েছেন ঋষভ পান্ত। একই ইনিংসে ঋষভ পান্তও টেস্টে তাঁর ২০০0 পূর্ণ করেন।
ঋষভ পান্তের টেস্ট ক্যারিয়ার
৩০ ম্যাচ, ৫১ ইনিংস
১৯২০ রান, ৪০.৮৫ গড়
সেঞ্চুরি ৪টি, ফিফটি ৯টি
চার ২০৫, ছক্কা ৪৪
আমরা যদি টেস্ট ক্রিকেটে ছক্কার কথা বলি, তাহলে ঋষভ পান্ত ৪৪টি ছক্কা রয়েছে। মাত্র ৩০টি ম্যাচে এতগুলি ছক্কা মেরেছেন তিনি। পান্তের চেয়ে বেশি ছক্কা শুধু পাকিস্তানের শাহীদ আফ্রিদির। যিনি ২৭ টেস্ট ম্যাচে ৫২টি ছক্কা মেরেছেন। ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড এমএস ধোনির দখলে, যিনি ৯০ ম্যাচে ৭৮টি ছক্কা মেরেছিলেন।