Advertisement

Salman Khan Show In Kolkata: ইস্টবেঙ্গলে সলমন খানের শো, টিকিটের যা দাম কেনা যাবে চার চাকা!

৪০,০০০ টাকা ছাড়াল সলমন খানের (Salman Khan) শো-র টিকিটের দাম। শবিবার সন্ধ্যা ৬টায় শুরু হবে বলিউড তারকা সলমন খানের অনুষ্ঠান। বলিউডের অন্যতম জনপ্রিয় ডান্স ও মিউজিক্যাল শো দা-বাং (Da-Bangg) কলকাতার ইষ্ট বেঙ্গল ক্লাবে (East Bengal Club) অনুষ্ঠিত হতে চলেছে। জানা যাচ্ছে, কয়েক লক্ষ টাকাতেও বিক্রি হচ্ছে এই শো-র টিকিট।

সলমন খানের শো-র টিকিটের দামসলমন খানের শো-র টিকিটের দাম
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 May 2023,
  • अपडेटेड 6:47 PM IST

৪০,০০০ টাকা ছাড়াল সলমন খানের (Salman Khan) শো-র টিকিটের দাম। শবিবার সন্ধ্যা ৬টায় শুরু হবে বলিউড তারকা সলমন খানের অনুষ্ঠান। বলিউডের অন্যতম জনপ্রিয় ডান্স ও মিউজিক্যাল শো দা-বাং (Da-Bangg) কলকাতার ইষ্টবেঙ্গল ক্লাবে (East Bengal Club) অনুষ্ঠিত হতে চলেছে। জানা যাচ্ছে, কয়েক লক্ষ টাকাতেও বিক্রি হচ্ছে এই শো-র টিকিট।

এই অনুষ্ঠানে শুধুমাত্র সলমন খান নয়, তাঁর সঙ্গে আসতে চলেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা, গুরু রান্ধাবা, সোনাক্ষী সিনহা, পূজা হেগড়ে ও মণীশ পল। আগামীকাল (শুক্রবার) শহরে চলে আসবেন সলমন বাদে বাকি তারকারা। ইস্টবেঙ্গল মাঠে চলবে প্রস্তুতি। ১৩ বছর পর কলকাতায় আসছেন বলিউডের ভাইজান। ফলে এই শো নিয়ে উন্মাদনা তুঙ্গে। পাশাপাশি এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছে ইস্টবেঙ্গলের নাম। তাই এই শো-এর টিকিটের দাম বেড়ে গিয়েছে আরও বহুগুন। এই শোয়ের টিকিট বন্টনের দায়িত্বে রয়েছে পেটিএম ইনসাইডার। ইস্টবেঙ্গলের এই অনুষ্ঠানে টিকিটের দাম করা হয়েছে ৯৯৯ টাকা থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত। 

তবে সেই টিকিটের দাম বেড়ে গিয়েছে অনেকটাই। চোখ কপালে উঠে যাওয়ার জোগাড়। ৬৯৯ টাকার টিকিটে মাটিতে বসে শো দেখতে হবে দর্শকদের। এরপর রয়েছে ১২৫০ টাকার টিকিট। এই টিকিট কাটলেও মাটিতে জায়গা হবে দর্শকদের। ১৫০০ টাকার টিকিটে ভাইজান জোনে গিয়ে অনুষ্ঠান দেখতে পারবেন দর্শকরা। টাইগার জোনের টিকিটের দাম ২২৫০ টাকা। ২৫০০ য়াকার টিকিটে কিক জোনে বসে অনুষ্ঠান দেখা যাবে।৩০০০ টাজার টিকিটে ভাইজান জোনে বসতে পারবেন দর্শকরা।৪০০০ টাকার টিকিটে সুলতান জোনে বসে অনুষ্ঠান দেখা যাবে। মেম্বারশিপ কার্ড দেখালে, যে কোনও দামের টিকিটের ওপর ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে বলে জানানো হয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার তরফ থেকে। 

তবে শো করার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন সলমন। এমটাই ট্যুইট করে জানিয়েছেন তৃণমূলের মুখপত্র কুণাল ঘোষ। সন্ধ্যা ৬টায় শুরু হবে শো। ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা হোয়াটস দ্য নেম এই গোটা শো-টি আয়োজনের দায়িত্বে রয়েছে।  অর্থাৎ, ইস্টবেঙ্গল ক্লাব এবং এই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার যৌথ উদ্যোগে এই শো-টি আয়োজিত হতে চলেছে। এই প্রসঙ্গে ইস্টবেঙ্গল কর্তা রূপক সাহা জানিয়েছেন,'মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন সবরকম সহযোগিতা করার'। 

প্রসঙ্গত, ইস্টবেঙ্গলের শতবার্ষিকী উপলক্ষ্যে এর আগেও একবার সলমন খানকে আনার পরিকল্পনা করেছিলেন ক্লাব কর্তারা করেছিলেন। কিন্তু করোনা অতিমারির জেরে তা সম্ভব হয়ে ওঠেনি। তবে এবার আর কোনও সমস্যা নেই। তাই আগামী ১৩ মে ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতেই অনুষ্ঠিত হতে চলেছে গ্র্যান্ড শো 'দাবাং, দ্য ট্যুর-রিলোডেড'। 

Read more!
Advertisement
Advertisement