
মঙ্গলবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) 2022-এ সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) ৩ রানে মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) হারিয়ে দেয়। তবে এই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ৪৮ রানের ভাল ইনিংস খেলেন। মুম্বইয়ের ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকর (Sara Tendulkar)। রোহিত শর্মা যখনই বড় শট খেলছিলেন, সারা তেন্ডুলকরও আনন্দে লাফাচ্ছিলেন। তাঁর এই উদযাপনের ছবি ভাইরাল হয়েছিল।
প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকরও ম্যাচ দেখতে মুম্বইয়ের ওয়াংখেড়ে মাঠে পৌঁছেছিলেন। সারা তেন্ডুলকর ব্যালকনিতে দাঁড়িয়ে দলকে উৎসাহ দিচ্ছিলেন। রোহিত শর্মা যখন ছক্কা মারেন, সেই সময় সারা তেন্ডুলকর লাফিয়ে উল্লাস করেন।
সারা তেন্ডুলকরের প্রতিক্রিয়া টিভির পর্দায় দেখান হয়েছিল, তাই তাঁর ছবিগুলি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়। সারা তেন্ডুলকরের ছবি অনেক টুইটার ব্যবহারকারী শেয়ার করেছেন। এর আগেও মুম্বই ইন্ডিয়ান্সের অনেক ম্যাচ দেখতে মাঠে নেমেছেন সারা তেন্ডুলকর।
মুম্বই ইন্ডিয়ান্সের শেষ লিগ ম্যাচে অর্জুন তেন্ডুলকর প্লেয়িং-11-এ অন্তর্ভুক্ত হতে পারেন বলে আশা করা হচ্ছে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এই ম্যাচটি ২১ মে অনুষ্ঠিত হবে। শেষ ম্যাচে নতুন খেলোয়াড়রা সুযোগ পাবেন বলে ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।
সারা তেন্ডুলকর ক্রমাগত তাঁর ভাই অর্জুন তেন্ডুলকরের সঙ্গে সম্পর্কিত ছবি এবং ভিডিওগুলি তাঁর Instagram এ শেয়ার করেন। সারা তেন্ডুলকর মুম্বইতে থাকলেই আইপিএল-এ রোহিতদের খেলা দেখতে চলে আসেন। শোনা যাচ্ছে, সারা শীঘ্রই বলিউডে আত্মপ্রকাশ করতে পারেন তবে এখনও নিশ্চিত নয়। তবে সারা ইতিমধ্যেই একটি বিজ্ঞাপনে কাজ করে ফেলেছেন।