Advertisement

Shakira and Pique: অন্য মেয়ের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ পিকে, সম্পর্কে ধাক্কা পপস্টার শাকিরার

Shakira and Pique: বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড পিকে এবং তাঁর প্রেমকা শাকিরা বেশ কয়েক সপ্তাহ ধরে আলাদাভাবে বসবাস করছেন বলে জানা গেছে। সাংবাদিক দাবি করেছেন যে শাকিরা কয়েক সপ্তাহ আগে অন্য মহিলার সঙ্গে পিকেরর ছবি দেখেন, যার ফলে পিকের সঙ্গে তাঁর ব্রেকআপ হয়ে।

পপ গায়িকা শাকিরা ও তারকা ফুটবলার জেরার্ড পিকেপপ গায়িকা শাকিরা ও তারকা ফুটবলার জেরার্ড পিকে
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 02 Jun 2022,
  • अपडेटेड 11:59 AM IST
  • অন্য মেয়ের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ পিকে
  • সম্পর্কে ধাক্কা পপস্টার শাকিরার
  • জানুন বিস্তারিত তথ্য

Shakira and Pique: সময়টা মোটেও ভালো যাচ্ছে না পপ গায়িকা শাকিরা ও তারকা ফুটবলার জেরার্ড পিকের। সাংবাদিক এমিলিও পেরেজ ডি রোজাসের মতে, বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড পিকে এবং তাঁর প্রেমকা শাকিরা বেশ কয়েক সপ্তাহ ধরে আলাদাভাবে বসবাস করছেন বলে জানা গেছে। সাংবাদিক দাবি করেছেন যে শাকিরা কয়েক সপ্তাহ আগে অন্য মহিলার সঙ্গে পিকেরর ছবি দেখেন, যার ফলে পিকের সঙ্গে তাঁর ব্রেকআপ হয়ে।

কথা বন্ধ দুজনের মধ্যে

শাকিরা জেরার্ডের চেয়ে ১০ বছরের বড়। যেখানে শাকিরা ১৯৭৭ সালে কলম্বিয়াতে জন্মগ্রহণ করেন, জেরার্ড পিকে ১৯৮৭ সালে স্পেনের বার্সেলোনায় জন্মগ্রহণ করেন। শাকিরা এবং জেরার্ডের দুটি সন্তান রয়েছে, যদিও দুজনেই বিবাহিত নয়। ২০১০ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল গান ওয়াকা-ওয়াকা গানের শুটিংয়ের সময় শাকিরা এবং জেরার্ডের প্রথম দেখা হয়েছিল। ওয়াকা-ওয়াকা গানটিতে কণ্ঠ দিয়েছেন শাকিরা।

এছাড়াও এই গানে জেরার্ড পিকেও দেখা গেছে। জেরার্ড পিকে ৩৫ বছর বয়সে আর এখন বার্সেলোনার প্রধান ডিফেন্ডার নন। রোনাল্ড আরাউজো এবং এরিক গার্সিয়াকে গত মরসুমে বেশি খেলানো হয়েছিল। এছাড়াও লা লিগার শেষ কয়েকটি ম্যাচে লেংলেটকে রাখা হয়েছিল শুরুর একাদশে।

বিচ্ছেদের খবর ঘুরছে সোশ্যাল মিডিয়াতেও

জেরার্ড পিকে ২০২১-২০২২ মরসুমে মোট ৪১টি ম্যাচ খেলেছেন, কিন্তু পরবর্তী মৌসুমে তাঁর খেলার সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০১০ ফিফা বিশ্বকাপে, জেরার্ড স্পেনকে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন করতে মুখ্য ভূমিকা পালন করেন। সেই বিশ্বকাপ চলাকালীন শাকিরার সঙ্গে প্রেমের সম্পর্ক শুরু হয় তাঁর। দুটি সন্তানও রয়েছে তাঁদের। তারকা এই জুটির ছবি মাঝে মধ্যেই ভাইরাল হত। এখন তাঁদের বিচ্ছেদের খবর ঘুরছে সোশ্যাল মিডিয়াতেও। 

Read more!
Advertisement
Advertisement