Advertisement

Virat Kohli 100th Test: কোহলির শততম টেস্টে মাঠে অনুষ্কা, উচিত না অনুচিত? ট্যুইটারে ঝগড়া শুরু

৪মার্চ থেকে মোহালিতে টিম ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচ খেলা হচ্ছে। এটি কোহলির শততম টেস্ট। এই ম্যাচে টসের মাত্র ১৫ মিনিট পরেই মাঠে সম্মানিত হন কোহলি। এসময় তার স্ত্রী অনুষ্কাও উপস্থিত ছিলেন। এখন টুইটারে, অনুষ্কা শর্মার মাঠে নামা ঠিক না ভুল তা নিয়ে ভক্তদের মধ্যে তর্ক বিতর্ক চলছে। এ নিয়ে দুই ধরনের ভক্তদের প্রতিক্রিয়াও সামনে এসেছে।

বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাবিরাট কোহলি ও অনুষ্কা শর্মা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Mar 2022,
  • अपडेटेड 4:05 PM IST
  • ক্যারিয়ারের শততম টেস্টে মাঠে নেমেছেন বিরাট কোহলি
  • প্রথম ইনিংসে ৪৫ রান করে আউট বিরাট

শুক্রবার শততম টেস্ট খেলে ফেললেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। তিনি ভারতের ১২তম ক্রিকেটার যিনি তার কেরিয়ারে ১০০টি টেস্ট খেলেছেন। এ উপলক্ষে ম্যাচের আগে কোচ রাহুল দ্রাবিড় তাঁকে সম্মান জানান ও বিশেষ ক্যাপ তুলে দেন।

কোহলির এই সম্মাননা অনুষ্ঠানে তাঁর স্ত্রী অনুষ্কা শর্মাও (Anushka Sharma) উপস্থিত ছিলেন মাঠে। বিশেষ ক্যাপ পাওয়ার পরে, কোহলি অনুষ্কাকে জড়িয়ে ধরেন এবং তাঁর সঙ্গে আনন্দ ভাগ করে নেন। তবে অনুষ্কা শর্মার এভাবে মাঠে নেমে পরা কিছু ভক্ত পছন্দ করেননি।

ম্যাচে টসের ১৫ মিনিট পর মাঠে কোহলির সম্মান

৪মার্চ থেকে মোহালিতে টিম ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচ খেলা হচ্ছে। এটি কোহলির শততম টেস্ট। এই ম্যাচে টসের মাত্র ১৫ মিনিট পরেই মাঠে সম্মানিত হন কোহলি। এসময় তার স্ত্রী অনুষ্কাও উপস্থিত ছিলেন। এখন টুইটারে, অনুষ্কা শর্মার মাঠে নামা ঠিক না ভুল তা নিয়ে ভক্তদের মধ্যে তর্ক বিতর্ক চলছে। এ নিয়ে দুই ধরনের ভক্তদের প্রতিক্রিয়াও সামনে এসেছে।

'পরিবারের কোনো সদস্য খেলার মাঠে যায় না'

সমর্থকরা সমালোচনা করে প্রশ্ন করেন, 'অনুষ্কা শর্মা মাঠে বাকি খেলোয়াড়দের নিয়ে কী করছেন?' আরেক ব্যবহারকারী লিখেছেন, 'আমি জিজ্ঞাসা করছি না কেন অনুষ্কা এই অনুষ্ঠানে, তবে আমি জিজ্ঞেস করতে চাই অনুষ্কা মাঠের মধ্যে কেন? পরিবারের প্রায় সকল সদস্য তাদের খেলোয়াড়দের সম্মাননা অনুষ্ঠানে গেলেও ম্যাচ শুরুর ঠিক আগে তারা মাঠের মধ্যে যান না।'

ইশান্ত শর্মার উদাহরণ দিয়ে সমর্থন করেছেন

একই সময়ে, এমন কিছু ভক্ত রয়েছেন যারা অনুষ্কার মাঠে ঢোকাকে সমর্থন করেছেন। একজন ব্যবহারকারী ইশান্ত শর্মার (Ishant Sharma) উদাহরণ দিয়ে এটিকে সমর্থন করেছেন। গত বছরই ইশান্ত তাঁর ১০০ টেস্ট পূর্ণ করেছিলেন। এরপর স্ত্রীর সঙ্গে মাঠেও দেখা যায় তাঁকে।

Read more!
Advertisement
Advertisement