
ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে কিনেছে। এবার কি সৌদি আরবের নজরে আমেরিকার জনপ্রিয় রেসলিং ইভেন্ট WWE (World Wrestling Entertainment)? রিপোর্ট অনুযায়ী, বিশ্বের অন্যতম জনপ্রিয় ইভেন্ট WWE কিনে নিয়েছে সৌদি আরবের একটি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড। এরপরেই সংস্থার সিইও ও চেয়ারম্যান পদে ইস্তফা দিয়েছেন ভিন্স ম্যাকমোহন (Vince Mcmahon) ও স্টেফানি ম্যাকমোহন (Stephanie Mcmahon)।
ভিন্স ও তাঁর মেয়ে স্টেফানির কাছেই ছিল WWE-র সিংহভাগ শেয়ার। সেই শেয়ার তাঁরা বিক্রি করে দিলেন। এবার তাঁরা তাঁদের ব্যক্তিগত ব্যবসায় মন দিচ্ছেন। WWE-কে স্টক মার্কেট থেকেও সরিয়ে দিয়েছেন।
যদিও এই গোটা প্রক্রিয়াটি সম্পর্কে ভিন্স ও স্টেফানির তরফে কোনও অফিসিয়াল বিবৃতি মেলেনি।
বিশ্বের সর্ববৃহত্ প্রফেশনাল রেসলিং ইভেন্ট WWE। আগে এই ইভেন্টের নাম ছিল WWF। ১৯৯৯ সালে নাম বদল হয়। এবং বিশ্বের বিভিন্ন দেশে বিস্তার ঘটতে শুরু করে। গত বছর জুলাইয়ে ইস্তফা দিয়েছিলেন ভিন্স ম্যাকমোহন।
এতদিন চেয়ারম্যানের পদ সামলাচ্ছিলেন তাঁর মেয়ে স্টেফানি। কিন্তু বুধবার সকালে স্টেফানিও ইস্তফা দিয়েছেন। ইস্তফা দিয়েছেন CEO পদে। তবে স্টেফানির স্বামী তারকা কুস্তিগির ট্রিপল H এখনও কোম্পানির সঙ্গেই থাকছেন বলে খবর।
স্টেফানি সংস্থাকে পাবলিক স্টক মার্কেট থেকেও সরিয়ে দিয়েছিল এবং ব্যক্তিগত ব্যবসা হিসাবে এটিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এরপরই এটিকে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও এই বিষয় নিয়ে সংস্থার কোনও কর্মকর্তার বক্তব্য সামনে আসেনি। তবে শোনা গিয়েছে স্টেফনির জায়গার সিইও হয়েছেন নিক খান।