
বেঙ্গালুরুতে পিঙ্ক বল টেস্টে আউট হয়ে বিরক্ত বিরাট কোহলি (Virat Kohli)। অসম বাউন্সের সামনে দুই ইনিংসেই আউট হন তিনি। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে প্রভিন জয়বিক্রমার শর্ট বল খেলতে ব্যর্থ হওয়ায় হতাশ হয়ে যান বিরাট। মাথা নেড়ে ধীরে ধীরে প্যাভেলিয়ানের দিকে চলে যান তিনি। যেতে যেতে অনেকক্ষন উইকেটের দিকে তাকিয়ে থাকতে দেখা যায় তাঁকে।
শনিবার বিরাট অফ স্পিনার ধনঞ্জয় ডি সিলভার বলে আউট হন বিরাট। রোহিত শর্মা (Rohit Sharma), হনুমা বিহারির মধ্যে ৫৫ রানের পার্টনারশিপের পর ব্যাট করতে নামেন ভারতের প্রাক্তন অধিনায়ক। চিন্নাস্বামীর স্টেডিয়ামের দর্শকরা চিৎকার করতে শুরু করেন।
বিরাটের গড় ৫০-এর নিচে
২০১৭ সালের পর প্রথমবারের জন্য বিরাটের গড় ৫০-এর নিচে নেমে গিয়েছে। ১০১ টি টেস্টে ৮০৪৩ রান করেছেন তিনি। তাঁর গড় ৪৯.৯৫। পঞ্চাশের উপর গড় রাখতে হলে ৪৩ রান করতে হত বিরাটকে। তবে মাত্র ৩৬ রান করেই আউট হন তিনি।
গত সপ্তাহে মোহালিতে শততম টেস্ট খেলেছেন বিরাট। ৪৫ রান করে আউট হন তিনি। ২০১৯ সালের নভেম্বর থেকে আন্তর্জাতিক কেরিয়ারে একটাও সেঞ্চুরি করতে পারেননি বিরাট। গত ১৭টি টেস্টে তাঁর গড় ২৮.০৩। বিরাট ২০২০ সালে তিন টেস্টে ৭৪ রান করেছেন। ২০২১ সালে ১১ টেস্টে ৫৩৬ রান করেছেন তিনি। ২০২২ সালে তিনটি টেস্ট খেলেছেন বিরাট। একটা হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। ১৮৯ রান করেছেন তিনি।