Advertisement

India vs West Indies: বিরাটকে স্নেহের চুমু, জড়িয়ে ধরে কাঁদলেন ও: ইন্ডিজ ক্রিকেটারের মা; VIDEO

পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যানচ খেলতে নেমেছে ভারতীয় দল। সেই ম্যাচের মাঝেই দেখা গেল দারুণ এক দৃশ্য। ওয়েস্ট ইন্ডিজের উইকেটকিপার ব্যাটার জোশুয়া ডি’সিলভার মা বিরাট কোহলির দারুণ ভক্ত। দ্বিতীয় দিনের শেষে বিরাট কোহলির দুরন্ত শতরানের ইনিংসের সুবাদে চালকের আসনে টিম ইন্ডিয়া।

বিরাট কোহলি ও জোশুয়ার মাবিরাট কোহলি ও জোশুয়ার মা
Aajtak Bangla
  • পোর্ট অফ স্পেন,
  • 22 Jul 2023,
  • अपडेटेड 3:47 PM IST

পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যানচ খেলতে নেমেছে ভারতীয় দল। সেই ম্যাচের মাঝেই দেখা গেল দারুণ এক দৃশ্য। ওয়েস্ট ইন্ডিজের উইকেটকিপার ব্যাটার জোশুয়া ডি’সিলভার মা বিরাট কোহলির দারুণ ভক্ত। দ্বিতীয় দিনের শেষে বিরাট কোহলির দুরন্ত শতরানের ইনিংসের সুবাদে চালকের আসনে টিম ইন্ডিয়া।

বিরাট যখন সেঞ্চুরির কাছাকাছি, তখন স্টাম্প মাইকে তাঁকে বলতে শোনা গিয়েছিল বিরাট শতরান করুক তাঁর মায়ের জন্য। বিরাট শতরান করলেন। আর ম্যাচ শেষে দেখা গেল এক ভালোবাসর মুহূর্ত। দ্বিতীয় দিনের ম্যাচের শেষে দেখা গেল আবেগের মুহূর্ত। কোহলিকে জড়িয়ে ধরে চুমু খেলেন এক বিরাট ভক্ত। তিনি আর অন্যখ কেউ নন। ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক ব্যাটসম্যান জোশুয়া ডা'সিলভার মা। এরপরই আবেগে কান্নায় ভাসলেন তিনি। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতীয় দল যখন হোটেলে ফিরছিল, তখন জোশুয়া ডা'সিলভা এসে তাঁর মায়ের সঙ্গে বিরাট কোহলির সঙ্গে পরিচয় করিয়ে দেন। 

জোশুয়ার মা এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে তাঁর চোখে জল চলে আসে। বিরাট কোহলিকে ধরে তিনি স্নেহের আদর করতে থাকেন। একবার নয়, তিনি দুবার বিরাটকে জড়িয়ে ধরেন এবং কোহলির গালে স্নেহের চুম্বন দেন তিনি। আর ভিডিও পোস্ট হতেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মন কেড়েছে নেটিজেনদের।
 
বিরাটের সঙ্গে সাক্ষাতের পরে জোশুয়া ডা'সিলভার মা বলেন, ‘আমি এদিন মাঠে ছেলের খেলা দেখতে আসেননি। ছেলের খেলা তো সবসময় দেখি। মাঠে এসেছি বিরাট কোহলির খেলা দেখতে। কোহলির সঙ্গে কথা বলতে পেরে ও সাক্ষাৎ করে খুব খুশি। বর্তমান ক্রিকেটের সেরা ক্রিকেটার হলেন বিরাট কোহলি। কোহলির মন অনেক বড়। সে অনেক বড় মনের ক্রিকেটার ও মানুষ। আমি এবং জোশুয়া দুজনেই বিরাট কোহলির খুব বড় ভক্ত। ও সর্বকালের সেরাদের একজন, এই দেশে তাঁকে পেয়ে আমরা ধন্য। বিরাটের সঙ্গে এই টেস্ট খেলা জোশুয়ার জন্য আশীর্বাদ ছিল।‘

Advertisement

দিনের শেষে প্রথম ইনিংসে ভারতের ৪৩৮ রানের জবাবে ৩৫২ রানে পিছিয়ে ক্যারেবিয়ানরা। ওয়েস্ট ইন্ডিজের রান সংখ্যা ১ উইকেট হারিয়ে ৮৬।

Read more!
Advertisement
Advertisement