মন্দিরের দানের টাকা ঘিরে দীর্ঘদিনের বিবাদ, যা শেষ পর্যন্ত হিংসা রূপ নিল। তরোয়াল হাতে গাড়ি থেকে নেমে হামলা চালায় দুষ্কৃতীরা। আর এই হামলা থেকে শুরু করে পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। অভিযুক্তদের প্রকাশ্যে দড়ি দিয়ে বেঁধে রাস্তায় পেটাল পুলিশ। আর এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনাটি এখন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা এবং ন্যায়বিচারের প্রক্রিয়াকে। এক ঝলকে দেখুন সেই ভিডিও।