
আজ AI Impact Summit-এর চতুর্থ দিন। আর এই ক'দিনেই গুগল, মাইক্রোসফট, এনভিডিয়া, কোয়ালকমের মতো বিশ্বের সেরা কিছু সংস্থার সঙ্গে একাধিক চুক্তি সেরে ফেলেছে ভারত। সংস্থাগুলি জানিয়েছে যে ভারতে তারা এআই মডেল তৈরি করতে চায়। পাশাপাশি ডেটা সেন্টার তৈরির জন্যও তারা প্রস্তুত বলে জানান হয়েছে।
এই প্রসঙ্গে বলি, বুধবারই গুগল সিইও সুন্দর পিচাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। তারপরই জানা যায় যে আগামী ৫ বছরে ১৫ বিলিয়ন মার্কিন ডলার ভারতে বিনিয়োগ করবে গুগল। আর শুধু গুগল নয়, এমন একাধিক সংস্থার বিনিয়োগের কেন্দ্র হতে চলেছে আমাদের দেশ। যার ফলে দেশের একাধিক লাভ হতে পারে। আসুন সেগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।
এআই হাব তৈরি করতে চলেছে গুগল
যতদূর খবর, ভারতে প্রথম এআই হাব বানাতে চলেছে গুগল। সংস্থাই এই হাব তৈরির জন্য বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে চলেছে। এক্ষেত্রে বিশাখাপত্তনমে মেগা ডেটা সেন্টার তৈরির ঘোষণা ইতিমধ্যেই হয়েছে। এর মাধ্যমেই এই মডেলকে ট্রেনিং দেওয়া, ক্লাউড সার্ভিসিং এবং কম্পিউটিংয়ের কাজ হবে।
মাইক্রোসফটের বিরাট বিনিয়োগ
শুধু গুগল নয়, তাদের পাল্লা দিয়ে ভারতে বিনিয়োগ করতে চলেছে মাইক্রোসফটও। তাদের পক্ষ থেকে বুধবার জানান হয় যে আগামী ৫ বছরে ৫০ বিলিয়ন অর্থ বিনিয়োগ করা হবে। শুধু তাই নয়, এই গত বছরই মাইক্রোসফট ১৭.৫ বিলিয়ন ইনভেস্টমেন্টের কথা ঘোষণা করেন।
ইয়োত্তা এবং এলঅ্যান্ডটি-এর সঙ্গী হল এনভিডিয়া
ইয়োত্তা ডেটা সার্ভিস ঘোষণা করেছে যে তারা এনভিডিয়ার লেটেস্ট চিপ তৈরি করবে। এই চুক্তি প্রায় ২ বিলিয়ন ডলারের। এর ফলে এআই কম্পিউটিং হাব তৈরি হবে। সেই কারণে ভারতের গাড়ি এআই দুনিয়ায় গতি পাবে বলে দাবি সংস্থার।
ও দিকে আবার ভারতে মেগা এআই ফ্যাক্টরি তৈরি করতে চায় এনভিডিয়া। সেই কারণে তারা লার্সেন অ্যান্ড টার্বোর সঙ্গে পার্টনারশিপ করতে চলেছে।
বিলিয়ন ডলার ইনভেস্ট করা হবে
ইন্ডিয়ার স্টার্টআপ Neysa এআই সারা পৃথিবীর নজর কেড়েছে। এটি ১.২ বিলিয়ন ডলার (১০০০০ কোটি) ফান্ডিং পেয়েছে। গ্লোবাল জায়েন্ট ব্ল্যাকস্টোন এতে ইনভেস্ট করেছে। Neysa হল এআই ইনফ্র্যাকস্ট্রাকচার কোম্পানি। এটা শুধু চ্যাটবট বা কম্পিউটার অ্যাপ তৈরি করবে না, বরং সরাসরি প্রযুক্তিগত পরিকাঠামো তৈরি করে। আর সেই সংস্থাই বিনিয়োগ পেয়েছে।