Advertisement

Apple Budget Laptop: সস্তার MacBook আনছে Apple, পরের মাসেই লঞ্চ, একনজরে দাম ও ফিচার্স

ল্যাপটপ খুবই কাজের একটা জিনিস। তাই প্রয়োজনের জন্য এই গ্যাজেট কিনতে চান অনেকে। তবে কিছু মানুষের আবার সাধারণ ল্যাপটপে মন ভরে না। তাদের স্বপ্ন থাকে ম্যাকবুক (MacBook) কেনার। কিন্তু দামের কথা মাথায় রেখে কিনতে পারেন না। পিছিয়ে আসেন। যদিও ভাল খবর হল, এই সব লো বাজেটে ম্যাকবুক কিনতে চাওয়া মানুষের কথাও ভাবছে অ্যাপেল। তাদের পক্ষ থেকে আগামী মাস, অর্থাৎ মার্চে একটি বাজেট ম্যাকবুক আনা হচ্ছে।

অ্যাপেল বাজেট ল্যাপটপঅ্যাপেল বাজেট ল্যাপটপ
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 17 Feb 2026,
  • अपडेटेड 12:07 PM IST
  • ল্যাপটপ খুবই কাজের একটা জিনিস
  • তাই প্রয়োজনের জন্য এই গ্যাজেট কিনতে চান অনেকে
  • মার্চে একটি বাজেট ম্যাকবুক আনা হচ্ছে

ল্যাপটপ খুবই কাজের একটা জিনিস। তাই প্রয়োজনের জন্য এই গ্যাজেট কিনতে চান অনেকে। তবে কিছু মানুষের আবার সাধারণ ল্যাপটপে মন ভরে না। তাদের স্বপ্ন থাকে ম্যাকবুক (MacBook) কেনার। কিন্তু দামের কথা মাথায় রেখে কিনতে পারেন না। পিছিয়ে আসেন। যদিও ভাল খবর হল, এই সব লো বাজেটে ম্যাকবুক কিনতে চাওয়া মানুষের কথাও ভাবছে অ্যাপেল। তাদের পক্ষ থেকে আগামী মাস, অর্থাৎ মার্চে একটি বাজেট ম্যাকবুক আনা হচ্ছে।

বাজেট ল্যাপটপ আনার জন্য অনেক দিন ধরেই কাজ করছে অ্যাপেল। তারা লো কস্ট ল্যাপটপের বাজারে প্রতিযোগীতায় নামতে চাইছে। যতদূর খবর, এই ল্যাপটপের জন্য একাধিক কালার অপশন নিয়ে আসছে অ্যাপেল। 

মার্চে লঞ্চ হবে
রিপোর্ট অনুযায়ী, অ্যাপেল পরের মাসে একটি ইভেন্ট করতে চলেছে। এই ইভেন্টে বাজেট ম্যাকবুক লঞ্চ করা হবে বলেই খবর। এছাড়া আরও নানা ধরনের প্রোডাক্ট ওই অনুষ্ঠানে লঞ্চ করা হতে পারে। যদিও তা নিয়ে কোনও সরকারি ঘোষণা আসেনি। 

অ্যাপেল নতুন এই ম্যাকবুকের দাম হতে পারে ৯০৭০০ টাকা। আমেরিকান মুদ্রায় দাম ১০০০ ডলার। আর এটাই সংস্থার সবথেকে সস্তার ম্যাকবুক। এই গ্যাজেট অনেকেই কিনে ফেলতে পারবেন। মনে করা হচ্ছে, এই ল্যাপটপের দাম সাধ্যের মধ্যে রাখার জন্য অ্যাপেল স্মার্টফোনের প্রসেসের ব্যবহার করতে পারে।

এই সব পাওয়ারফুল ফিচার পাবেন
অত্যন্ত উন্নত মানের ল্যাপটপ হতে চলেছে ম্যাকবুকের এই বাজেট ভার্সন। এতে ব্যবহার হতে পারে এ১৮ প্রো প্রসেসর। এই প্রসেসর আইফোন ১৬-এ ব্যবহার করা হয়েছে। 

এই ল্যাপটপের স্ক্রিন হবে তুলনামূলক ছোট। ১৩ ইঞ্চির কম হতে পারে এর স্ক্রিন সাইজ। এটি বিভিন্ন কালারে পাওয়া যাবে। সংস্থা সূত্রে খবর, এই ল্যাপটপটি মিলবে হলুদ, হালকা সবুজ, পিঙ্ক, ক্ল্যাসিক সিলভার এবং ডার্ক গ্রে কালারে। 

যদিও এর বিল্ড কোয়ালিটিতে কোনও খামতি রাখছে চাইছে না সংস্থা। এতে মিলবে ৮জিবি ব়্যাম। সেই সঙ্গে অ্যালুমোনিয়াম চ্যাসিসও পাওয়া যাবে। 

Advertisement

এছাড়া এতে পাবেন দারুণ ব্যাটারি। সেই সঙ্গে টাইপ সি পোর্টও পাবেন চার্জিংয়ের জন্য। তবে দামি ম্যাকবুকের থেকে এখানে ফিচার রয়েছে কম। এমনকী এতে থান্ডারবোল্ট পোর্টও পাওয়া যাবে না। 

পরিশেষে বলি, এই নিবন্ধটি পড়ে কিছু সিদ্ধান্ত নেবেন না। সবার আগে নিজের রিসার্চ করুন। তারপর কিনে নিন গ্যাজেটটি।

 

TAGS:
Read more!
Advertisement
Advertisement