
Brave Ark 2-in-1 Android PC India: ভারতের বাজারে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করল Brave Ark 2-in-1 Android PC। ট্যাবলেট ও পিসির সুবিধা একসঙ্গে নিয়ে আসা এই ডিভাইসটি Android 15 অপারেটিং সিস্টেমে চলে এবং এতে ব্যবহার করা হয়েছে Qualcomm-এর শক্তিশালী Snapdragon 8s Gen 3 প্রসেসর। কাজ, বিনোদন ও মাল্টিটাস্কিং, সব ধরনের ব্যবহারকারীর কথা মাথায় রেখেই এই ডিভাইস বাজারে আনা হয়েছে বলে দাবি সংস্থার।
Brave Ark-এ রয়েছে 12.95 ইঞ্চির বড় 2.8K IPS টাচস্ক্রিন ডিসপ্লে, যার রেজোলিউশন 2880×1840 পিক্সেল। 144Hz রিফ্রেশ রেট, HDR10 সাপোর্ট এবং সর্বোচ্চ 700 নিটস ব্রাইটনেস থাকায় ভিডিও দেখা ও গেমিং অভিজ্ঞতা আরও স্মুথ হবে। ডিসপ্লের পিক্সেল ডেনসিটি 264ppi এবং কালার গ্যামাট 96 শতাংশ।
পারফরম্যান্সের জন্য এই ডিভাইসে দেওয়া হয়েছে অক্টা-কোর Snapdragon 8s Gen 3 চিপসেট, সঙ্গে Adreno 732 GPU ও Hexagon NPU। ফলে AI-ভিত্তিক কাজ, গ্রাফিক্স প্রসেসিং এবং হাই-এন্ড অ্যাপ ব্যবহারে কোনও সমস্যা হবে না। এতে রয়েছে 12GB RAM এবং 256GB UFS স্টোরেজ, যা microSD কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত বাড়ানো যাবে।
ব্যাটারির দিক থেকেও Brave Ark যথেষ্ট শক্তিশালী। এতে রয়েছে 14,550mAh বিশাল ব্যাটারি, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি, একবার চার্জে টানা দুই দিন পর্যন্ত ব্যবহার করা সম্ভব। অডিও অভিজ্ঞতার জন্য রয়েছে 8টি DTS-টিউনড স্পিকার, যা সিনেমা ও মিউজিক প্রেমীদের আকর্ষণ করবে।
Brave Ark 2-in-1 Android PC ভারতে একটিই ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। 12GB RAM ও 256GB স্টোরেজ। দাম রাখা হয়েছে 34,999 টাকা। ‘Galactic Blue’ রঙে পাওয়া যাবে এই ডিভাইসটি এবং এটি এক্সক্লুসিভ ভাবে Amazon India-তে বিক্রি হচ্ছে। প্রথম ২০০ জন ক্রেতা পাবেন বিশেষ অফার হিসেবে Brave Ark Pen স্টাইলাস এবং অপশনাল ব্যাকলিট কিবোর্ড। ডিভাইসটির ওজন 706 গ্রাম এবং পুরুত্ব মাত্র 7.6 মিমি।