Advertisement

5G চুক্তি, বাজিমাত Nokia, Samsung ও Ericsson-এর, খালি হাতে ফিরল চিনা সংস্থা

Jio এবং Airtel উভয়ই নেটওয়ার্ক সরঞ্জামের জন্য এখনও অর্ডার দেয়নি। এমনকি এই বিষয়ে কোনও অফিসিয়াল তথ্যও দেয়নি। ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুসারে, ভারতী এয়ারটেলের সিনিয়র এক্সিকিউটিভ নোকিয়া, এরিকসন এবং স্যামসাং-এর সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, এয়ারটেল সমস্ত বিক্রেতাদের পার্চেস অর্ডার করবে। 

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 27 Jul 2022,
  • अपडेटेड 6:55 PM IST
  • ৫জি সরঞ্জাম চুক্তি
  • অংশীদার চূড়ান্ত করল এয়ারটেল-জিও
  • আলোচনা চালাচ্ছে ভোডাফোন-আইডিয়া

নিজেদের 5G সরঞ্জাম অংশীদার চূড়ান্ত করে ফেলল Jio এবং Airtel। প্রতিযোগিতা থেকে বাদ গেল Huawei এবং ZTE-র মতো চিনা সংস্থা। বেশিরভাগ চুক্তি হয়েছে নোকিয়া, এরিকসন এবং স্যামসাং-এর সঙ্গে। এক্ষেত্রে নোকিয়া ফিনল্যান্ডের, এরিকসন সুইডেনের এবং স্যামসাং কোরিয়ার সংস্থা। চিনা সংস্থাগুলিগুলি নেক্সট জেনারেশন নেটওয়ার্ক রোলআউটের কিছুই পায়নি। Vodafone Idea 5G সরঞ্জাম অংশীদারিত্বের জন্য ইউরোপীয় ভেন্ডারদের সঙ্গে আলোচনা করছে।

জিও এবং এয়ারটেলের চুক্তি চূড়ান্ত
প্রথমবারের জন্য, ইউরোপীয় বিক্রেতারা মুকেশ আম্বানির জিওতে মোবাইল সরঞ্জাম সরবরাহ করবে। এর আগে, জিও 4G নেটওয়ার্কের জন্য Samsung এর সঙ্গে কাজ করেছিল। একইসঙ্গে এবার এয়ারটেলকে মোবাইল নেটওয়ার্ক গিয়ার সরবরাহ করবে স্যামসাং। প্রাথমিক পর্যায়ে, এয়ারটেল ১৫ হাজার থেকে ২০ হাজার 5G সাইটে কাজ শুরু করবে, যাতে বড় শহরগুলি কভার করা যায়। অন্যদিকে Jio-র অর্ডার আরও বড় হবে, যাতে বড় শহরগুলির আরও বেশি এলাকা কভার করা যায়। 

এখনও অর্ডার করা হয়নি
Jio এবং Airtel উভয়ই নেটওয়ার্ক সরঞ্জামের জন্য এখনও অর্ডার দেয়নি। এমনকি এই বিষয়ে কোনও অফিসিয়াল তথ্যও দেয়নি। ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুসারে, ভারতী এয়ারটেলের সিনিয়র এক্সিকিউটিভ নোকিয়া, এরিকসন এবং স্যামসাং-এর সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, এয়ারটেল সমস্ত বিক্রেতাদের পার্চেস অর্ডার করবে। 

দাম পায়নি চিনা সংস্থাগুলি
রিপোর্ট বলছে, Huawei এবং ZTE উভয়ইকেই এয়ারটেলের 4G নেটওয়ার্ক থেকে পর্যায়ক্রমে বাদ দেওয়া হবে। এদের বদলে ৩টি অন্য সংস্থা 5G নিয়ে এয়ারটেলের সঙ্গে কাজ করবে। অন্যদিকে Jio Airtel থেকেও কম খরচে Ericsson-এর সঙ্গে চুক্তি করেছে।

Read more!
Advertisement
Advertisement