Advertisement

সেপ্টেম্বরেই বাজারে আসছে Jio Phone Next! বড় ঘোষণা আম্বানির, রইল বিস্তারিত

এদিন মুকেশ আম্বানির একাধিক বড় ঘোষণার মধ্যে একটি হল Jio Phone Next। জিও ও গুগল যৌথ ভাবে এই স্মার্টফোনটি আনছে বাজারে। ১০ সেপ্টেম্বর থেকেই কেনা যাবে  Jio Phone Next।

Jio Phone NextJio Phone Next
Aajtak Bangla
  • মুম্বই,
  • 24 Jun 2021,
  • अपडेटेड 4:10 PM IST
  • একাধিক বড় ঘোষণার মধ্যে একটি হল Jio Phone Next
  • জিও ও গুগল যৌথ ভাবে এই স্মার্টফোনটি আনছে
  • ১০ সেপ্টেম্বর থেকেই কেনা যাবে  Jio Phone Next

২০১৬ সালেই Jio বাজারে এনে ইন্টারনেটকে সস্তা করে দেশের টেলিকম সেক্টরে ব্যাপক পরিবর্তন এনেছিল। আজ অর্থাত্‍ বৃহস্পতিবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর বার্ষিক সাধারণ সভা বা AGM-2021এ আরও একটি 'বিপ্লব'। তা হল 5G পরিষেবা। সংস্থার কর্ণধার মুকেশ আম্বানির কথায়, '2G মুক্ত ও  5G যুক্ত-এর উপরেই ফোকাস করছে জিও।'

এদিন মুকেশ আম্বানির একাধিক বড় ঘোষণার মধ্যে একটি হল Jio Phone Next। জিও ও গুগল যৌথ ভাবে এই স্মার্টফোনটি আনছে বাজারে। ১০ সেপ্টেম্বর থেকেই কেনা যাবে  Jio Phone Next।  আম্বানির কথায়, 'গুগল ও জিও মিলে দুর্দান্ত স্মার্টফোন Jio Phone Next আনছে বাজারে। গুগল আর জিও-র সব বৈশিষ্ট ও পরিষেবা এই ফোনে পাবেন। সম্পূর্ণ অত্যাধুনিক একটি স্মার্টফোন। অ্যান্ড্রয়েড OS স্মার্টফোনটি ১০ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর দিন বাজারে লঞ্চ করবে।'

জিও-র সঙ্গে যৌথ উদ্যোগের প্রসঙ্গে অ্যালফাবেট CEO সুন্দর পিচাই জানালেন, Google Cloud ও জিও-র এই যৌথ উদ্যোগে লাভবান হবেন ১০০ কোটির বেশি ভারতবাসী। ডিজিটাল ভারতের আগামী সংস্কারের শিলান্যাস করছে এই প্রকল্প।

মুকেশ আম্বানি বলেন, 'ফেসবুকের সঙ্গে মিলে আমরা হোয়াটসঅ্যাপ ও জিও মার্ট ইন্টিগ্রেশন শুরু করেছি ট্রায়াল বেসিসে। বহু গ্রাহক তাঁদের মূল্যবান মতামত জানাচ্ছেন আমাদের। মাইক্রোসফট-এর সঙ্গে মিলে জামনগর ও নাগপুরে ১০ মেগাওয়াট ক্যাপাসিটির  JIO-AZURE Cloud ডেটা সেন্টার তৈরি করছি।'

কী কী থাকছে Jio Phone Next-এ?

মুকেশ আম্বানি জানালেন,  'গুগল ও জিও-র সব অ্যাপ্লিকেশন থাকবে এই আধুনিক স্মার্টফোনে। অ্যান্ড্রয়েড প্লে স্টোর থেকে পাওয়া যাবে। আমি কথা দিচ্ছি, ভারতে যত স্মার্টফোন রয়েছে, তার মধ্যে সবচেয়ে সাধ্যের মধ্যে হবে Jio Phone Next।'

Read more!
Advertisement
Advertisement