
দারুণ এক ফোন লঞ্চ করেছে লাভা। নতুন এই ফোনটিতে রয়েছে সেরার সেরা সব ফিচার্স। পাশাপাশি শক্তিশালী ব্যাটারিও উপস্থিত। কিন্তু দাম রয়েছে সাধ্যের মধ্যেই। ফোনটির নাম Lava Yuva Star 3। এটি Lava Yuva Star ২-এর পরবর্তী সংস্করণ। এই ফোনটি মূলত যাঁরা প্রথম স্মার্টফোন কিনছেন, তাঁদেরকে টার্গেট করেই বের করছে সংস্থা।
সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই ফোনে মিলবে সব হাই লেভেলের ফিাচার্স। এর ডিপ্লেতে মিলবে ৯০ হার্জ রিফ্রেশ রেট। পাশাপাশি এতে ৫০০০ এমএএইচ ব্যাটারিও পাবেন। তাই এর দাম এবং ফিচার্স সম্পর্কে বিশদে জেনে নিন।
কী কী ফিচার রয়েছে?
সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে যে Lava Yuva Star 3-তে রয়েছে ৬.৭৭ ইঞ্চির একটি এইচডি প্লাস এলসিডি স্ক্রিন। এই স্ক্রিনটা ৯০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই স্মার্টফোনে রয়েছে Unisoc SC9863A প্রসেসর। পাশাপাশি এতে IMG8322 GPU পাবেন।
এই ফোনে থাকবে ৪ জিবি ব়্যাম। পাশাপাশি এতে ৬৪ জিবি স্টোরেজ পাবেন। এই স্টোরেজ বাড়তে পারে ৫১২ জিবি পর্যন্ত। তবে স্টোরেজ বাড়াতে চাইলে আপনাকে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে হবে।
এতে আপনি ডুয়াল সিম স্লট পাবেন। অর্থাৎ ফোনটিতে একসঙ্গে দু'টি সিম ব্যবহার করা যাবে। শুধু তাই নয়, এই সস্তার স্মার্টফোনে সিকিউরিটিরও কোনও কমতি নেই। এক্ষেত্রে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পাবেন।
এই স্মার্টফোনে ১৩ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা পাবেন। সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ। পাশাপাশি এতে পাবেন ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
১০ ওয়াটের চার্জিং সাপোর্ট মিলবে। রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। পাশাপাশি হেডফোন লাগানোর জন্য ৩.৫ এমএম অডিও জ্যাকও রয়েছে এতে।
দাম জানলে অবাক হবেন...
এত ফিচার থাকার পরও এই স্মার্টফোনের দাম একবারেই সাধ্যের মধ্যে। Lava Yuva Star 3 ফোনটির ৪ জিবি প্লাস ৬৪ জিবি ভার্সনটি পেয়ে যাবেন মাত্র ৭৪৯৯ টাকায়। ফোনটি পাওয়া যাবে মূলত দুটি রঙে। একটি হল ইন্ডাস ব্ল্যাক এবং দ্বিতীয়টি হল সিয়াচেন হোয়াইট।
দামে কম বলে আফটার সেলস সার্ভিসে নজর থাকবে না, এমন নয়। বরং এই সংস্থার পক্ষ থেকে ১ বছরের ওয়ারেন্টি দেওয়া হয়েছে। তাই কোনও সমস্যা হলে চিন্তার কিছু নেই।
তবে আমরা ফোনটা কেনার পরামর্শ দিচ্ছি না। সবার আগে নিজে রিসার্চ করুন। দেখুন ফোনটা আপনার জন্য ভাল কি না। তারপরই কেনারকথা ভাববেন।