Advertisement

এটাই ভারতের সবচেয়ে জনপ্রিয় Password, শীর্ষে নেই 12345, তাহলে?

একটি শক্তিশালী পাসওয়ার্ড থাকা জীবনে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা যদি জনপ্রিয় পাসওয়ার্ডগুলি দেখি, সেগুলো খুবই দুর্বল। NordPass এই গবেষণা থেকে বোঝা যায়, ভারতে লোকেরা কীভাবে পাসওয়ার্ড রাখে।

ভারতে কোন পাসওয়ার্ড সবচেয়ে জনপ্রিয়?ভারতে কোন পাসওয়ার্ড সবচেয়ে জনপ্রিয়?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Nov 2021,
  • अपडेटेड 12:19 AM IST
  • ভারতে কোন পাসওয়ার্ড সবচেয়ে জনপ্রিয়?
  • 12345 পাসওয়ার্ড ভারতে শীর্ষে নেই
  • তাহলে সবচেয়ে জনপ্রিয় পাসওয়ার্ড কোনটি?

একটি শক্তিশালী পাসওয়ার্ড থাকা জীবনে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা যদি জনপ্রিয় পাসওয়ার্ডগুলি দেখি, সেগুলো খুবই দুর্বল। NordPass এই গবেষণা থেকে বোঝা যায়, ভারতে লোকেরা কীভাবে পাসওয়ার্ড রাখে।

লোকেরা এখনও পাসওয়ার্ডের বিষয়ে উদাসীন। এর সবচেয়ে বড় উদাহরণ হল ভারতের সবচেয়ে জনপ্রিয় পাসওয়ার্ড হল Password! শুধু ভারত নয়, জাপানও এমন একটি দেশ যেখানে সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়াজ্ঞড হল Password।

ভারতে অন্যান্য কমন যে  পাসওয়ার্ডওগুলি ভারতে ব্যবহার করা হয়, তার  মধ্যে রয়েছে iloveyou, krishna, sairam এবং  omsairam।

 

 

পাসওয়ার্ড ম্যানেজার NordPass-এর একটি গবেষণা অনুসারে, 12345 এবং  QWERTY পাসওয়ার্ড লিস্টের  শীর্ষে রয়েছে। তারা ভারতে নয়, সারা বিশ্বে জনপ্রিয়। বিশেষ করে ভারতে, লোকেরা নাম এবং লাভিং ওয়ার্ডসকে পাসওয়ার্ড হিসাবে  তৈরি করা হয়।

ভারতে বেশি ব্যবহৃত পাসওয়ার্ডের কথা বললে, এর মধ্যে রয়েছে 123456789, 12345678, india123, qwerty, abc123, xxx, indya123, 1qaz@WSX, 123123, abcd1234 এবং 1qaz।

এই প্রসঙ্গে বলতে হয়,  যে সব দেশে সবচেয়ে জনপ্রিয় পাসওয়ার্ড হল Password, সেই সব দেশের মধ্যে ভারত অন্তর্ভুক্ত, অন্যদিকে ৫০ টি দেশের মধ্যে ৪৩ টি দেশের টপ পাসওয়ার্ডের তালিকায় 123456টি রয়েছে৷  Qwerty পাসওয়ার্ড হিসাবে ভারতেও খুব জনপ্রিয়।

NordPass-এর মতে, ভারতেও মানুষ একে অপরের নাম পাসওয়ার্ড হিসেবে রাখে। Sweetheart,lovely,Sunshine এবং  iloveyouএর মতো পাসওয়ার্ডগুলিও ভারতে বেশ জনপ্রিয়।

 

 

এই গবেষণা থেকে এটাও বেরিয়ে এসেছে যে জনপ্রিয় সব পাসওয়ার্ডই দুর্বল। এমন পরিস্থিতিতে হ্যাকারদের জন্য অ্যাকাউন্ট হ্যাক করা খুব সহজ হয়ে যায়। এমনকি আপনার পরিচিত কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে।

NordPass-এর  সিইও জোনাস কারক্লিসের মতে, পাসওয়ার্ড ক্রমশ দুর্বল হয়ে পড়ছে এবং লোকেরা এখনও সঠিক পাসওয়ার্ড হাইজিন  বজায় রাখতে পারছে না।

স্পষ্টতই, দুর্বল পাসওয়ার্ড বিপদ থেকে মুক্ত নয়। এজন্য মানুষকে বুঝতে হবে পাসওয়ার্ড সেট করতে কোনো প্রকার দ্বিধা করবেন না। সাধারণত অনেকেই তাদের প্রতিটি অ্যাকাউন্টের জন্য একই পাসওয়ার্ড ব্যবহার করেন।

Advertisement

প্রতিটি অ্যাকাউন্টের জন্য একই পাসওয়ার্ড ব্যবহার করার প্রধান অসুবিধা রয়েছে। একইভাবে, আপনি যদি একটি দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করেন তবে আপনার এটি পরিবর্তন করা উচিত। পাসওয়ার্ডে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এবং স্পেশাল ক্যারেক্টার যোগ করুন।

পাসওয়ার্ড জেনারেটর অ্যাপও আসে বা আপনি যেকোনো ওয়েবসাইট থেকে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করে ব্যবহার করতে পারেন।

 

Read more!
Advertisement
Advertisement