
আরেকটি বড় পরিবর্তন আনা হয়েছে টুইটারে। এবার এলন মাস্ক নিজেই টুইটারের লোগো পরিবর্তন করেছেন। অর্থাৎ এখন টুইটার থেকে উধাও হয়ে গেছে নীল পাখি। এই পরিবর্তনের পর ব্যবহারকারীরা বেশ অবাক। কারণ, টুইটার তাদের নতুন লোগো বানিয়েছে 'ডগি'। টুইটারের মালিক ওলন মাস্কও এই বিষয়ে একটি টুইট করেছেন, যার পরে মনে করা হচ্ছে ডগি টুইটারের নতুন লোগো হবে।
টুইটার (Twitter) মানেই এতদিন সকলের চোখের সামনে ভাসত ডানা মেলা নীল পাখি। কিন্তু সেই পাখি আর থাকছে না। টুইটারে এবার লোগো পরিবর্তন করার সিদ্ধান্ত নিলেন এলন মাস্ক (Elon Musk)। এবার থেকে টুইটারের লোগোর জায়গায় আর দেখা যাবে না সেই পুরোনো নীল পাখি। সেই জায়গায় জ্বলজ্বল করবে একটি কুকুরের মুখ। এটি যে সে কুকুর নয়, শিবা ইনু কুকুর!
ইলন মাস্ক নিজেই এই লোগো পরিবর্তন করার কথা টুইট করে জানান। টুইটারে একটি ছবি পোস্ট করেন তিনি। সেখানেই এই পরিবর্তনের আভাস দেন। সোমবার রাত থেকে ব্যবহারকারীরা তাদের টুইটার অ্যাকাউন্টে নীল পাখির পরিবর্তে একটি কুকুর দেখতে শুরু করেন। ব্যবহারকারীরা এই লোগো দেখে অবাক হয়েছেন। টুইটার লোগোতে সবাই কুকুর দেখছে কিনা তা তারা একে অপরকে প্রশ্ন করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই, #DOGE টুইটারে ট্রেন্ডিং শুরু করেছে। ব্যবহারকারীরা ভেবেছিলেন কেউ টুইটার হ্যাক করেছে। কিন্তু এর কিছুক্ষণ পরেই ইলন মাস্ক একটি টুইট করেন, যা স্পষ্ট করে দেয় যে টুইটার তার লোগো পরিবর্তন করেছে।
এর আগে এলনের টুইটে দেখা গিয়েছিল, টুইটার অফিসের চেয়ারে বসে ভারিক্কি চেহারার নিজের পোষ্য। ওই পোষ্যের আগে লেখা ছিল সিইও। আর তার সামনে ছড়িয়ে রয়েছে টুইটারের ব্লু বার্ড যুক্ত নানা কাগজপত্র। সেই পোস্টের ক্যাপশনে লেখা, ‘নতুন সিইও আগের তুলনায় আরও ভাল।’
সেই টুইট থেকে তখন বোঝা যায়নি যে, লোগো পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন ইলন। অনেকেই ভেবেছিলেন মজার ছলে টুইট করেছেন তিনি। আবার কেউ কেউ ভেবেছেন টুইটারের পূর্বতন সিইও পরাগ আগরওয়ালকে উদ্দেশ্য করে কটাক্ষ করেছেন।