Advertisement

iPhone আর Android ফোনে আলাদা-আলাদা ভাড়া কেন? Ola ও Uber-এর বিরুদ্ধে কড়া কেন্দ্র

অ্যান্ড্রয়েড ও অ্যাপেল ফোনের অ্যাপে আলাদা আলাদা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরেই উঠছে অভিযোগ। কাঠগড়ায় ওলা এবং উবার। দু'টি সংস্থাকেই নোটিস পাঠিয়েছে ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ (CCPA)।

ওলা এবং উবারকে নোটিস পাঠাল কেন্দ্রওলা এবং উবারকে নোটিস পাঠাল কেন্দ্র
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Jan 2025,
  • अपडेटेड 4:03 PM IST
  • আলাদা আলাদা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরেই উঠছে অভিযোগ।
  • কাঠগড়ায় ওলা এবং উবার।
  • ওলা এবং উবারের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

জরুরি কাজ। দরকার চার চাকার। অ্যান্ড্রয়েড মোবাইল থেকে অ্যাপে গাড়ির হদিশ শুরু করলেন। সঙ্গে সঙ্গে চলে এল ভাড়ার বিবরণ। সেই সময় অ্যাপেল ফোনে একই সংস্থার অ্যাপে আপনার বন্ধু খোঁজ শুরু করলেন। ভাড়ার বিবরণ এল। এ কী? একই গন্তব্যের জন্য আলাদা ভাড়া চাইছে সংস্থা! এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন অনেকেই। দীর্ঘদিন ধরেই উঠছে ভাড়ার ফারাকের এই গুরুতর অভিযোগ। এবার এ নিয়ে নড়েচড়ে বসল কেন্দ্রীয় সরকার। দু'টি ক্যাব অ্যাগ্রিগেটর সংস্থাকে পাঠানো হল নোটিস। জবাব তলব করেছে  কেন্দ্রীয় উপভোক্তা মন্ত্রক। 
        
অ্যান্ড্রয়েড ও অ্যাপেল ফোনের অ্যাপে আলাদা আলাদা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরেই উঠছে অভিযোগ। কাঠগড়ায় ওলা এবং উবার। দু'টি সংস্থাকেই নোটিস পাঠিয়েছে ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ (CCPA)। বিভিন্ন ফোন ব্যবহারকারীর জন্য কেন আলাদা ভাড়া, ক্যাব অ্যাগ্রিগেটরের কাছ থেকে তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। 

অ্যাপল আইফোন এবং অ্যান্ড্রয়েড ফোনের আলাদা ভাড়া দেখানোর অভিযোগের সারবত্তা প্রাথমিক তদন্তে পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, অ্যাপের ভাড়া ফোনের মডেলের উপর নির্ভর করে যেমন- অ্যান্ড্রয়েড এবং আইফোন। ওলা এবং উবারকে নোটিস পাঠিয়ে জবাব তলব করা হয়েছে। প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত ওলা এবং উবারের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

ওলা-উবারকে নোটিস দেওয়ার বিষয়টি এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) স্পষ্ট করে দিয়েছেন কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন মন্ত্রী প্রহ্লাদ জোশী। তিনি লিখেছেন,'অ্যান্ড্রয়েড ও আইফোনে আলাদা ভাড়া দেখানোর জন্য ওলা ও উবারের জবাবদিহি চেয়ে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় উপভোক্তা মন্ত্রকের তরফে কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ (CCPA)। 

বলে রাখি, স্মার্টফোনের দুনিয়ায় দু'টি অপারেটিং সিস্টেম জনপ্রিয়- অ্যান্ড্রয়েড এবং আইওএস। গুগলের নিজস্ব প্ল্যাটফর্ম অ্যান্ড্রয়েড।  আইফোনে আইওএস (iOS) ব্যবহার করে অ্যাপল।

Read more!
Advertisement
Advertisement