Advertisement

DeepSeek R1 কী? তোলপাড় ফেলে দিয়েছে তো বিশ্বে, রীতিমতো ঘাম ছুটিয়ে দিচ্ছে চিন

DeepSeek-এর বর্তমানে দুটি AI মডেল রয়েছে, R1 ও R1 Zero। ব্যবহারকারীদের জন্য শুধুমাত্র  R1 মডেল উপলব্ধ। R1 হল অ্যাডভান্সড জেনারেটিভ AI।  DeepSeek R1 এতটাই এগিয়ে যে, OpenAI o1 ও অ্যান্থ্রোপিক ক্লাউডকেও ১০ গোল দিতে পারে।

DeepSeek R1 AI -- প্রতীকী ছবিDeepSeek R1 AI -- প্রতীকী ছবি
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 28 Jan 2025,
  • अपडेटेड 3:57 PM IST
  • এখন প্রশ্ন হল  DeepSeek R1 কী? কেন এত চর্চা এই AI সিস্টেম নিয়ে?
  • DeepSeek R1 সম্পূর্ণ ফ্রি ও সম্ভবত আনলিমিটেড
  • DeepSeek R1 ওপেন সোর্স AI

সোশ্যাল মিডিয়ায় যদি খেয়াল করবেন, একটি বিশেষ AI নিয়ে চর্চা তুঙ্গে। ভাল করে দেখুন, চর্চার নাম DeepSeek (ডিপসিক)। আরও স্পষ্ট করে বলতে গেলে DeepSeek R1। গত সপ্তাহেই এই DeepSeek R1 AI সিস্টেম চালু হয়েছে, এবং এরই মধ্যে AI বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছে। 

এখন প্রশ্ন হল  DeepSeek R1 কী? কেন এত চর্চা এই AI সিস্টেম নিয়ে?

DeepSeek হল চিনের হ্যাংঝাউয়ের একটি  AI রিসার্চ ল্যাব ও R1 হল তাদের সাম্প্রতিকতম AI মডেল। ২০২৩ সালে এই কোম্পানিটি তৈরি হয়। লিয়াং ওয়েনফেং নামে এক ইঞ্জিনিয়ার ও উদ্যোগপতি এই সংস্থার মালিক। DeepSeek-এ লিয়াংয়ের টিমে রয়েছেন চিনের সেরা বিশ্ববিদ্যালগুলির সদ্য গ্র্যাজুয়েটরা। মাইক্রোসফট সিইও সত্য নাদেলাও DeepSeek R1 নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন।  DeepSeek-এর বর্তমানে দুটি AI মডেল রয়েছে, R1 ও R1 Zero। ব্যবহারকারীদের জন্য শুধুমাত্র  R1 মডেল উপলব্ধ। R1 হল অ্যাডভান্সড জেনারেটিভ AI।  DeepSeek R1 এতটাই এগিয়ে যে, OpenAI o1 ও অ্যান্থ্রোপিক ক্লাউডকেও ১০ গোল দিতে পারে।

DeepSeek R1 AI

DeepSeek R1 সম্পূর্ণ ফ্রি ও সম্ভবত আনলিমিটেড

লঞ্চের পরেই DeepSeek R1 এতটা জনপ্রিয় হওয়ার আরও একটি মূল কারণ হল, এটি প্রথম চরম অ্যাডভান্সড AI সিস্টেম, যা ইউজারদের জন্য সম্পূর্ণ ফ্রি। OpenAI o1 বা Claude Sonnet-এর মতো অ্যাডভান্সড AI ব্যবহার করতে টাকা লাগে। কিন্তু DeepSeek R1 সম্পূর্ণ বিনামূল্যে। Google Gemini-ও ফ্রি-তে ব্যবহার করা যায়। কিন্তু কিছু পুরনো মডেলের ফোনে ফ্রি ভার্সন ব্যবহার করা যায়।  DeepSeek R1-এর কোনও শর্ত নেই। এটি সম্পূর্ণ ফ্রি এবং আনলিমিটেড ব্যবহার করা যায়, কোনও সাবস্ক্রিপশন লাগে না।

DeepSeek R1 ওপেন সোর্স AI

DeepSeek R1-এর আরও একটি বিশেষত্ব হল ওপেন সোর্স। OpenAI বা Google সিস্টেমের মতোই DeepSeek R1-ও ওপেন সোর্স। এই AI সিস্টেমে একটি ফিচার, যাতে দেখা যাচ্ছে, কীভাবে  AI মডেল ভাবে। DeepSeek R1-এ সব কিছুই ফ্রি-তে করা যাচ্ছে, যা অন্যান্য  AI সিস্টেমে মোটা টাকা লাগে।

Advertisement


Read more!
Advertisement
Advertisement