
মার্চ মাস থেকেই গরমে পুড়বে বাংলা। তাপপ্রবাহের আশঙ্কাও রয়েছে। তাই অনেকেই এই সময় এসি কিনতে চাইছেন। কিন্তু প্রশ্ন হল, এসি তো কিনবেন, সেটা স্প্লিট না উইন্ডো হওয়া ভাল? কোনটা কিনলে ভাল কুলিং মিলবে? কোনটায় বিদ্যুৎ খরচ হবে কম? আর এই সব প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে এই নিবন্ধটি পড়তেই হবে। তারপরই না হয় এসি কেনা নিয়ে কোনও সিদ্ধান্ত নেবেন।
কোনটার দাম কম?
অনেকের কাছেই এসি-এর দামটা একটা ফ্যাক্টর। তাই তারা সস্তায় পুষ্টিকর জিনিস কিনতে চান। আর এমন পরিস্থিতিতে উইন্ডো এসি কেনা অনেক বেশি সাশ্রয়ী হতে পারে। এর দাম শুরু হতে পারে মাত্র ২৪,০০০ টাকা। অন্যদিকে স্পিট এসি-এর দাম মোটামুটি ৩০ হাজার টাকা থেকে শুরু হয়। সুতরাং এই দিক থেকে এগিয়ে রয়েছে উইন্ডো এসি।
কোনওটা ইনস্টল করা বেশি সহজ?
শুধু কিনলেই হল না। সেটা ইনস্টলও করতে হবে। আর এসি ইনস্টল করা একটা ঝামেলার বিষয়। আর এখানেও এগিয়ে থাকবে উইন্ডো এসি। এই এসি খুব সহজেই ইনস্টল করা যায় বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে স্প্লিট এসির দাম অনেকটাই বেশি।
কোনটায় কুলিং বেশি?
এসি কিনছেন তো ঠান্ডা হওয়ার জন্য। তাই কুলিংটা অবশ্যই একটা বড় ফ্যাক্টর। এক্ষেত্রে উইন্ডো এসি এবং স্প্লিট এসির মধ্যে যেটায় কুলিং বেশি হবে, সেটাই কেনা বুদ্ধিমানের কাজ। আর এই জায়গাতে জিতে যায় স্প্লিট এসি। এই এসির কুলিং পাওয়ার অনেকটাই বেশি। পাশাপাশি এটি ঘরের উপরের দিকে ইনস্টল করা হয়। যার ফলে দারুণ কুলিং এক্সপিরিয়েন্স মেলে।
কোনটায় আওয়াজ বেশি?
এসি-এর আওয়াজ নিয়েও অনেকের নানা প্রশ্ন রয়েছে। তাই এটাও অবশ্যই বিবেচ্য বিষয়। আর এখানেও জিতে যায় স্প্লিট এসি। এর আওয়াজ কম। এটির একটি ইউনিট ঘরের বাইরে থাকে। তাই খুব বেশি আওয়াজ হওয়ার জায়গা থাকে না। অন্যদিকে আবার পরিস্থিতি খারাপ হতে পারে উইন্ডো এসি লাগালে। এটিতে সিঙ্গল কমপ্রেসর রয়েছে। যার ফলে আওয়াজ বেশি হয়।
কোনটা মেন্টেন করা সহজ?
এসি কিনলেই হল না। সেটার রক্ষণাবেক্ষণের খরচও রয়েছে। এক্ষেত্রে উইন্ডো এসির খরচ কম। অন্যদিকে স্প্লিট এসি-এর সাধারণ রক্ষণাবেক্ষণ খরচ অনেকটাই বেশি।
কোনটা বিদ্যুৎ সাশ্রয় করে?
নতুন জমানার স্প্লিট এসিতে পাওয়ার সেভিংস মোড রয়েছে। এগুলি বিদ্যুৎ বাঁচাতে পারে। অন্যদিকে উইন্ডো এসি ইলেকট্রিক খায় বেশি। তাই এবার এসি কেনার সময় এই বিষয়গুলি মাথায় রাখাই জরুরি।