Advertisement

Xiaomi 17 Ultra launch: 200MP ক্যামেরা, DSLR-এর মতো ফিচার, ভারতে সেরা ফোন লঞ্চ করছে Xiaomi

ভারতে সেরা ফোন লঞ্চ করতে চলেছে চিনা সংস্থা Xiaomi। তাদের পক্ষ থেকে Xiaomi 17 Ultra ফোনটি সামনে আনা হচ্ছে। এছাড়া সংস্থার পক্ষ থেকে Xiaomi 17 এবং Pad 8-ও লঞ্চ করা হচ্ছে।

শাওমি ১৭ আলট্রা শাওমি ১৭ আলট্রা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Mar 2026,
  • अपडेटेड 1:40 PM IST
  • ভারতে সেরা ফোন লঞ্চ করতে চলেছে চিনা সংস্থা Xiaomi
  • তাদের পক্ষ থেকে Xiaomi 17 Ultra ফোনটি সামনে আনা হচ্ছে
  • এছাড়া সংস্থার পক্ষ থেকে Xiaomi 17 এবং Pad 8-ও লঞ্চ করা হচ্ছে

ভারতে সেরা ফোন লঞ্চ করতে চলেছে চিনা সংস্থা Xiaomi। তাদের পক্ষ থেকে Xiaomi 17 Ultra ফোনটি সামনে আনা হচ্ছে। এছাড়া সংস্থার পক্ষ থেকে Xiaomi 17 এবং Pad 8-ও লঞ্চ করা হচ্ছে।

সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ভারতে ১১ মার্চ লঞ্চ হবে এই সব ফোন ও ট্যাব। আর সবথকে বড় কথা এই ফোনে এমন একটি অ্যাটাচমেন্ট রয়েছে, যার মাধ্যমে ফোনটি DSLR হিসেবে কাজ করতে পারবে।

মাথায় রাখতে হবে যে, Xiaomi 17 Ultra ফোনটি গত ডিসেম্বরে চিনে সামনে আসে। সংস্থার পক্ষ থেকে এর ক্যামেরা অ্যাটাচমেন্টও দেখান হয়। এরপর ভারতেও লঞ্চ হতে চলেছে এই ফোন। এই ফোনের সঙ্গে মিলবে একটি ফটোগ্রাফি কিট। 

আরও পড়ুন

ডিএসএলআর-এর মতো ছবি উঠবে
Xiaomi ইতিমধ্যেই Leica-এর সঙ্গে চুক্তি করেছে। তারা ফোনের ফটোগ্রাফি পারফর্ম্যান্স আরও বাড়ানোর জন্যই Leica-এর সঙ্গে করেছে চুক্তি। আর এই ফোনেই খেলা দেখাতে শুরু করেছে সংস্থা। তাদের পক্ষ থেকে Leica ১ ইঞ্চি ডায়ানামিক ক্যামেরা দেওয়া হচ্ছে। এটিতে থাকবে LOFIC HDR টেকনোলজি। এছাড়া ফোনে থাকবে Light Fusion 1050L সেন্সর। শুধু তাই নয়, এতে Leica 200 MP অপটিক্যাল জুম টেলিফটো ক্যামেরা মিলবে। 

৬৩০০mAH ব্যাটারি
শাওমি ১৭ ফোনটায় মিলবে ৬৪০০ এমএএইচ ব্যাটারি। তাই চার্জ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়া এই ফোনে অন্যান্য ফিচার থাকবে গ্লোবাল ভ্যারিয়েন্টের মতো। এক্ষেত্রে শাওমি ১৭ লঞ্চ করা হচ্ছে ১২ জিবি প্লাস ৫১২ জিবি ভ্যারিয়েন্টে। এছাড়া শাওমি ১৭ আলট্রা ফোনটি লঞ্চ হতে পারে ১৬ জিবি প্লাস ৫১২ জিবি ভ্যারিয়েন্টে।

শাওমি প্যাড ৮ ও লঞ্চ হবে
স্মার্টফোনের পাশাপাশি একটি প্যাডও লঞ্চ করতে চলেছে শাওমি। এই প্যাডের সঙ্গে ব্যবহৃত নানা অ্যাক্সেসরিজও সামনে আনা হবে। এক্ষেত্রে শাওমি ফোকাস পেন প্রো এবং কিবোর্ড সামনে আনা হবে। তবে শাওমি প্যাড ৮ প্রো ভারতে লঞ্চ করা হবে না। এটা শুধু ইউরোপিয়ান মার্কেটেই আসবে।

Advertisement

তবে আমরা বলছি বলেই ফোন বা ট্যাব কিনে নেবেন না। বরং সবার আগে একটু রিসার্চ করুন। দেখুন আপনার চাহিদার সঙ্গে এই ফোন যায় কি না। তারপরই না হয় এই ফোন কিনবেন। তাড়াহুড়ো করবেন না।

 

 

Read more!
Advertisement
Advertisement