Advertisement

Cochin Shipyard: ৫০০০ কোটির ডিল পেতেই বাড়ছে এই শেয়ারের দাম, আপনার ওয়াচ লিস্টে আছে তো?

ভারতীয় শেয়ারবাজারে চলছে অস্থিরতা। একদিন বাজার কিছুটা উঠছে তো পরের দিনই ধড়াম! তবে এই খারাপ বাজারেও নিজের ইতিবাচক উপস্থিতি জানান দিচ্ছে একটি ডিফেন্স সেক্টরের স্টক। এই স্টকের নাম হল কোচিং শিপইয়ার্ড। এই স্টকের দাম হু হু করে বাড়তে শুরু করেছে। 

কোচিন শিপইয়ার্ডের স্টককোচিন শিপইয়ার্ডের স্টক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Feb 2026,
  • अपडेटेड 12:36 PM IST
  • ভারতীয় শেয়ারবাজারে চলছে অস্থিরতা
  • একদিন বাজার কিছুটা উঠছে তো পরের দিনই ধড়াম
  • এই খারাপ বাজারেও নিজের ইতিবাচক উপস্থিতি জানান দিচ্ছে একটি ডিফেন্স সেক্টরের স্টক

ভারতীয় শেয়ারবাজারে চলছে অস্থিরতা। একদিন বাজার কিছুটা উঠছে তো পরের দিনই ধড়াম! তবে এই খারাপ বাজারেও নিজের ইতিবাচক উপস্থিতি জানান দিচ্ছে একটি ডিফেন্স সেক্টরের স্টক। এই স্টকের নাম হল কোচিং শিপইয়ার্ড। এই স্টকের দাম হু হু করে বাড়তে শুরু করেছে। 

কেন বাড়ছে দাম? 
যতদূর খবর, এই সংস্থা ৫ হাজার কোটি টাকার ডিল পেয়েছে। আর সেই খবর চাউর হওয়ার পরই হু হু করে বাড়তে শুরু করেছে এই স্টকের দাম। আজ মার্কেট খুলতেই এটি ৬ শতাংশ উপরে শুরু করে। যার ফলে বিনিয়োগকারীদের খুব লাভ হয়।

কোথা থেকে অর্ডার পেয়েছে সংস্থা? 
ডিফেন্স সেক্টরের বড় স্টক কোচিন শিপইয়ার্ড। এটি সরকারি সংস্থা। এটি ইন্ডিয়ান নেভি থেকে নিয়মিত অর্ডার পায়। তাই এই স্টকের দিকে বিনিয়োগকারীদের নজর থাকে। 

যতদূর খবর, সরকারের গ্রিন টাগ ট্রানজিশন প্রোগ্রামের অধীনে পোলেস্টার ম্যারিটাইম লিমিটেডের পক্ষ থেকে ৬০ টনের দু'টি গ্রিন টাগ তৈরির অর্ডার দেওয়া হয়েছে।

কত টাকার অর্ডার? 
সোমবার মার্কেট বন্ধ হওয়ার পরই কোচিন শিপইয়ার্ড কোম্পানি স্টক মার্কেটে এই সম্পর্কে জানায়। তাদের পক্ষ থেকে জানান হয়েছে যে প্রতিরক্ষা মন্ত্রক ৫টি নেক্সট জেন সার্ভে ভেসেল তৈরির অর্ডার দিয়েছে। এই অর্ডারের মূল্য হতে পারে ৫০০০ কোটি টাকা। আর সেই খবরেই বাড়ছে শেয়ারের দাম।

দাম বেড়েছে এর শেয়ারের
আর এই খবর সামনে আসার পরই খুশিতে রয়েছে এই সংস্থায় বিনিয়োগকারীরা। সোমবারই কোচিন শিপইয়ার্ডের স্টকের দাম ছিল ১৪৭৫.৫০ টাকা। আর আজ মার্কেট খোলার পরই এটা পৌঁছে যায় ১৫৭৪.৫০ টাকা। অর্থাৎ ৬ শতাংশ দাম বৃদ্ধি পায়। 

এ দিন বেড়েছে সংস্থার মার্কেট ক্যাপিটালাইজেশন। আগের দিন এই সংস্থার মার্কেট ক্যাপ ছিল ৩৮,৬১০ টাকা। আর সেটা আজই পৌঁছে গিয়েছে ৪০,৮০০ কোটি টাকায়। 

৫ বছরে ৮ গুণ দাম বেড়েছে শেয়ারের। গত ৫ বছরে ১৮১ টাকা থেকে ১৪০০ টাকায় পৌঁছে গিয়েছে দাম। অর্থাৎ ৫ বছরে ৭১২.৫৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে দাম। তাই অনেকেই এখন এই স্টকের দিকে নজর রাখছেন।

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।

 

Read more!
Advertisement
Advertisement