Advertisement

8th Pay Commission: অষ্টম বেতন কমিশনের ফাইল নড়াচড়া শুরু, দেরাদুনের মিটিং কেন গুরুত্বপূর্ণ? শীঘ্রই ভাল খবর

এই প্রক্রিয়ার সাম্প্রতিকতম আপডেট হল, বেতন কমিশনের প্রতিনিধিরা চলতি মাসেই যাচ্ছেন দেরাদুন। সেখানে গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে বলে খবর। সেই মিটিংয়ে কী নিয়ে আলোচনা হবে, তা জানার চেষ্টা করা যাক এই প্রতিবেদনে।

অষ্টম পে কমিশন অষ্টম পে কমিশন
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 04 Apr 2026,
  • अपडेटेड 9:14 AM IST
  • কেন গুরুত্বপূর্ণ এই পরামর্শ প্রক্রিয়া
  • কবে হাতে পাবেন অষ্টম বেতন কমিশনের বাড়তি টাকা?
  • এরপর কী হতে পারে? 

8th Pay Commission বা অষ্টম বেতন কমিশনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা। বেতনে বড়সড় বৃদ্ধির প্রক্রিয়া চলছে জোরকদমে। কয়েক মাস স্তব্ধতার পরে অষ্টম পে কমিশন নিয়ে ফের নড়াচড়া শুরু করে দিল কেন্দ্রীয় সরকার। এই প্রক্রিয়ার সাম্প্রতিকতম আপডেট হল, বেতন কমিশনের প্রতিনিধিরা চলতি মাসেই যাচ্ছেন দেরাদুন। সেখানে গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে বলে খবর। সেই মিটিংয়ে কী নিয়ে আলোচনা হবে, তা জানার চেষ্টা করা যাক এই প্রতিবেদনে।

২৪ এপ্রিল দেরাদুন যাচ্ছেন কমিশনের প্রতিনিধিরা দেরাদুন যাচ্ছেন। ভারত সরকার ঘোষণা করেছে, অষ্টম বেতন কমিশনের একটি দল ২০২৬ সালের ২৪ এপ্রিল উত্তরাখণ্ডের দেরাদুনে সফরে যাবে। বিভিন্ন অঞ্চলের মতামত সংগ্রহের লক্ষ্যে দেশজুড়ে যে বৃহত্তর পরামর্শ প্রক্রিয়া চলছে, এই সফর তারই অংশ। গত ৩০ মার্চের একটি সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, যাঁরা কমিশনের সঙ্গে সরাসরি মত বিনিময় করতে চান, তাঁরা আগে থেকে সময় চেয়ে আবেদন করতে পারবেন। বৈঠকের চূড়ান্ত স্থান ও সময়সূচি পরে আলাদা করে জানানো হবে। এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় সরকারি সংস্থার প্রতিনিধি, কর্মী সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান ও অ্যাসোসিয়েশন।

এই বৈঠকগুলিতে মূলত বেতন সংশোধন, ভাতা এবং পেনশন সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা হওয়ার কথা। এর উদ্দেশ্য হল, সংশ্লিষ্ট পক্ষগুলিকে সরাসরি তাঁদের সমস্যা ও প্রস্তাব তুলে ধরার সুযোগ দেওয়া, যাতে কমিশন একটি ভারসাম্যপূর্ণ ও বাস্তবসম্মত কাঠামো তৈরি করতে পারে।

কেন গুরুত্বপূর্ণ এই পরামর্শ প্রক্রিয়া

বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির ভিত্তিতে বেতন কাঠামোয় পরিবর্তনের সুপারিশ করার জন্য অষ্টম বেতন কমিশন গঠন করা হয়েছে। এর সিদ্ধান্ত দেশের লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীর ওপর প্রভাব ফেলবে। বিশেষজ্ঞদের মতে, এর প্রভাব যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে পারে। 

কবে হাতে পাবেন অষ্টম বেতন কমিশনের বাড়তি টাকা?

জানা যাচ্ছে, নতুন বেতন কাঠামো ১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হতে পারে, বাস্তবে সেই টাকা হাতে পেতে কিছুটা সময় লাগতে পারে। GenZCFO-র প্রতিষ্ঠাতা সিএ মনীশ মিশ্রের কথায়, 'কাগজে-কলমে ১ জানুয়ারি ২০২৬ থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর বলা হলেও, বাস্তবে কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়তি বেতন পৌঁছতে ২০২৬ সালের শেষভাগ বা ২০২৬-২৭ অর্থবর্ষ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। আগের বেতন কমিশনগুলির ক্ষেত্রেও এমন বিলম্ব দেখা গিয়েছে।'

Advertisement

বাড়তি জীবনযাত্রার খরচে জোর

কমিশনের সুপারিশে প্রভাব ফেলতে পারে আরেকটি বড় বিষয়, বাড়তে থাকা জীবনযাত্রার খরচ, বিশেষ করে শহরাঞ্চলে। RPS-এর ডিরেক্টর শশাঙ্ক গুপ্ত জানান, গত কয়েক বছরে ভাড়া, হোম লোনের EMI, রক্ষণাবেক্ষণ খরচ এবং বিদ্যুতের বিল উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাঁর কথায়, মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার খরচ অষ্টম বেতন কমিশনের বিবেচনায় গুরুত্বপূর্ণ বিষয় হবে, বিশেষ করে গত কয়েক বছরে খরচের ধরনে যে বড় পরিবর্তন এসেছে, তা মাথায় রেখে।

এরপর কী হতে পারে? 

দেরাদুনের এই বৈঠকটি বৃহত্তর পরামর্শ প্রক্রিয়ার একটি ধাপ মাত্র। আগামী কয়েক মাসে দেশের বিভিন্ন প্রান্তে এ ধরনের আরও বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

Read more!
Advertisement
Advertisement