Advertisement

Aadhaar-PAN Linking: PAN-Aadhaar লিঙ্কে সমস্যা? ঘরে বসে এই ভাবে ঠিক করে নিন

Aadhaar-PAN Linking: কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী সোমবার লোকসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে বলেছেন যে জানুয়ারির শেষ নাগাদ ৪৩,৩৪,৭৫,২০৯ টি প্যান কার্ড আধারের সঙ্গে লিঙ্ক করা হয়েছে। তবে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করার শেষ তারিখ ৩১ মার্চ।

আধার ও প্যান কার্ড।আধার ও প্যান কার্ড।
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 09 Feb 2022,
  • अपडेटेड 4:45 PM IST
  • PAN-Aadhaar লিঙ্কে সমস্যা?
  • ঘরে বসে এই ভাবে ঠিক করে নিন
  • জানুন বিস্তারিত তথ্য

Aadhaar-PAN Linking: আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা থাকলেও, বেশ কয়েকজন এখনও অসুবিধার সম্মুখীন হচ্ছে। কারণ, দুটি কার্ডে তথ্য মিল না থাকলেই এই অসুবিধাগুলি দেখা দিতে পারে।২৪ জানুয়ারি পর্যন্ত ৪৩.৪০ কোটিরও বেশি PAN আধারের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী সোমবার লোকসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে বলেছেন যে জানুয়ারির শেষ নাগাদ ৪৩,৩৪,৭৫,২০৯ টি প্যান কার্ড আধারের সঙ্গে লিঙ্ক করা হয়েছে। তবে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করার শেষ তারিখ ৩১ মার্চ। কিন্তু এখনও কয়েকজনের লিঙ্ক করাতে গিয়ে অসুবিধার সম্মুখীন হচ্ছে। প্যান এবং আধার লিঙ্ক করার জন্য নাম, জন্ম তারিখ/বছর, ওটিপি পাওয়ার জন্য মোবাইল নম্বর ইত্যাদির বিবরণ দুটি কার্ডে একই না থাকে, তাহলে ব্যবহারকারীরা দুটি লিঙ্ক করতে অসুবিধার সম্মুখীন হতে পারেন।

কীভাবে করবেন সমধান

আধার কার্ড ব্যবহারকারীরা আধার তালিকাভুক্তি কেন্দ্রে (আধার সেবা কেন্দ্র) গিয়ে বা ওয়েবসাইটে গিয়ে বিশদ আপডেট করতে পারেন। UIDAI ওয়েবসাইটের মাধ্যমে আধারের ঠিকানা পরিবর্তন করতে পারবেন।  এর জন্য সবার প্রথমে uidai.gov.in-এর ওয়েবসাইটে যান।  সেখান গিয়ে 'My Aadhaar' ট্যাবের মধ্যে 'ডেমোগ্রাফিক্স ডেটা আপডেট করুন এবং স্থিতি পরীক্ষা করুন' নির্বাচন করুন। এর পরে আপনাকে https://myaadhaar.uidai.gov.in/ এই ওয়েবসাইটে গিয়ে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। সেখানে আধার নম্বর এবং ক্যাপচা কোড দিতে হবে। এর পরে ওটিপি দিয়ে প্রবেশ করতে হবে। আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে আপনাকে OTP পাঠানো হবে। এটি ১০ ​​মিনিটের জন্য বৈধ হবে। OTP লিখে দিয়ে লগইন এ ক্লিক করুন।

আধারের ঠিকানা পরিবর্তন করুন

নতুন ওয়েবপেজে তথ্য আপডেট করার নির্দেশাবলী পড়ুন এবং 'আধার আপডেট অপশনে ক্লিক করুন। আপনি যে তারিখটি আপডেট করতে চান তা নির্বাচন করুন। এখন আপনাকে আধার কার্ডে আপডেট করার জন্য নতুন ঠিকানা প্রমাণ আপলোড করতে হবে। 'Proceed to update Aadhaar'-এ ক্লিক করুন। এখন প্রিভিউ বোতামে ক্লিক করুন এবং দেখুন কীভাবে আধার কার্ডে নতুন ঠিকানা দেখাচ্ছে।

Advertisement

যাচাই করে নিন

ডেটা আপডেট করা হয়েছে কিনা তা পরীক্ষা করুন। সব সঠিক হলে সাবমিট বাটনে ক্লিক করুন। এখন আপনাকে পেমেন্ট পোর্টালে রিডাইরেক্ট করা হবে। ঠিকানা আপডেট করার জন্য আপনাকে ৫০ টাকা দিতে হবে। এখন URN নম্বর তৈরি হবে, যা আপনাকে অনলাইনে ঠিকানা আপডেটের অবস্থা ট্র্যাক করতে সহায়তা করবে। এর বাইরেও আধার কার্ডে অনলাইনে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, ভাষা কেউ চাইলে পরিবর্তন করতে পারবেন। আধার কার্ডের সঙ্গে নিজের মোবাইল লিঙ্ক বা আপডেট করার জন্য, নিকটতম আধার তালিকাভুক্তি কেন্দ্র বা আধার সেবা কেন্দ্রে যেতে হবে।

Read more!
Advertisement
Advertisement