Advertisement

Adani Gets Telecom Service License: টেলিকমে এবার আদানি VS আম্বানি, নয়া মোবাইল নেটওয়ার্ক শীঘ্রই?

ভারতে টেলিকম পরিষেবা দেওয়া লাইসেন্স (Telecom Service License) পেল আদানি গোষ্ঠী (Adani Group)। সরকারি সূত্রকে উদ্ধৃত করে একথা জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। এই গোষ্ঠী সম্প্রতি অনুষ্ঠিত 5G স্পেকট্রাম নিলামে (5G Spectrum Auction) অংশ নিয়েছিল।

টেলিকমে এবার আদানি VS আম্বানিটেলিকমে এবার আদানি VS আম্বানি
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 12 Oct 2022,
  • अपडेटेड 2:05 PM IST
  • আদানি ডেটা নেটওয়ার্কসকে লাইসেন্স দেওয়া হয়েছে
  • 5G স্পেকট্রাম নিলামে অংশ নিয়েছিল আদানি গ্রুপ

ভারতে টেলিকম পরিষেবা দেওয়া লাইসেন্স (Telecom Service License) পেল আদানি গোষ্ঠী (Adani Group)। সরকারি সূত্রকে উদ্ধৃত করে একথা জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। এই গোষ্ঠী সম্প্রতি অনুষ্ঠিত 5G স্পেকট্রাম নিলামে (5G Spectrum Auction) অংশ নিয়েছিল। প্রতিবেদন অনুসারে, আদানি ডেটা নেটওয়ার্কসকে (Adani Data Networks) ইউনিফায়েড লাইসেন্স (Unified Licence) দেওয়া হয়েছে। অন্য একজন কর্তা জানিয়েছেন যে এই সপ্তাহের শুরুতে সোমবারই এই অনুমতি দেওয়া হয়েছিল। তবে, এই বিষয়ে আদানি গোষ্ঠীর তরফে কোনও কিছু জানানো হয়নি। এর আগে অবশ্য সংস্থাটি জানিয়েছিল যে তারা খুচরো টেলিকম পরিষেবাতে (Retail Telecom services) আসতে চায় না। ব্যক্তিগত 5G নেটওয়ার্ক স্থাপনের জন্যই 5G স্পেকট্রাম কিনেছে।

অন্য একটি প্রতিবেদনে বলা হয়েছে যে আদানি ডেটা নেটওয়ার্কস শুধুমাত্র ৬টি সার্কেলে টেলিকমিউনিকেশন বিভাগ থেকে ইউনিফাইড লাইসেন্স পেয়েছে, যার মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ, গুজরাত, কর্নাটক, রাজস্থান, তামিলনাড়ু এবং মুম্বই। অর্থাৎ তার নেটওয়ার্কে কল করার এবং ইন্টারনেট পরিষেবা দেওয়ার যোগ্য হয়ে উঠেছে আদানি গোষ্ঠী।

আরও পড়ুন

৫জি স্পেকট্রাম নিলামে আদানি ডেটা নেটওয়ার্ক লিমিটেড (ADNL) ২০ বছরের জন্য ২১২ কোটি টাকাতে 26GHz মিলিমিটার ওয়েভ ব্যান্ডে 400MHz স্পেকট্রাম কিনেছে। তারপরেই সংস্থাটি জানিয়েছিল যে তারা নিজেদের ডেটা সেন্টারগুলিতে ব্যবহার করার জন্য স্পেকট্রাম কিনেছে। এছাড়াও তারা একটি সুপার অ্যাপ তৈরি করছে, একে সাপোর্ট দেওয়ার জন্য দ্রুত গতির ইন্টারনেট ব্যবহার করা হবে। তাই ইউনিফাইড লাইসেন্স কোম্পানিটিকে তার ডেটা সেন্টার ব্যবসায় সহায়তা করবে।

চালু হওয়ার পর থেকে দেশে ইতিমধ্যেই 5G পরিষেবা দিতে শুরু করেছে Airtel ও Jio। ৮টি শহরে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবা দেওয়া শুরু করেছে এয়ারটেল। বর্তমানে মুম্বই, দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, শিলিগুড়ি, নাগপুর এবং বারাণসী, শিলিগুড়িতে এয়ারটেলের 5G পরিষেবা শুরু হয়ে গিয়েছে।  জিও প্রাথমিকভাবে দেশের চারটি শহরে পরিষেবা দিতে শুরু করেছে। এই তালিকায় রয়েছে দিল্লি, মুম্বই, কলকাতা ও বারাণসীর নাম। এই শহরগুলিতে গ্রাহকরা Jio 5G-এর পরিষেবা পাচ্ছেন। কোম্পানি তার 5G পরিষেবা ব্যবহার করার জন্য একটি ওয়েলকাম অফারও দিচ্ছে। এর আওতায় ব্যবহারকারীরা 1GBps গতিতে আনলিমিটেড ডেটা পাচ্ছেন। 5G পরিষেবার সুবিধা নেওয়ার জন্য নির্বাচিত ব্যবহারকারীদের আমন্ত্রণ পাঠাচ্ছে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement