Advertisement

Yuva Sathi: প্রাইভেট চাকরি করলে যুবসাথীর টাকা পাবেন? এই নিয়ম না মানলেই আইনি ব্যবস্থা

বেসরকারি সংস্থার কর্মীরা কি যুবসাথী প্রকল্পের সুবিধা পাবেন? এই নিয়ে নানা জল্পনা চলছে। সেক্ষেত্রে কেউ যদি নিজের পেশার তথ্য গোপন করে এই প্রকল্পের সুবিধা নিতে ফোন করেন, তবে কি তাঁরা সেই সুবিধা পাবেন? কোন নিয়ম না মানলে এক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে?

যুবসাথী প্রকল্প যুবসাথী প্রকল্প
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 16 Feb 2026,
  • अपडेटेड 4:11 PM IST
  • বেসরকারি সংস্থার কর্মীরা কি যুবসাথী প্রকল্পের সুবিধা পাবেন?
  • পেশার তথ্য গোপন করে এই প্রকল্পের সুবিধা নিলে কী হবে?
  • কোন নিয়ম না মানলে এক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে?

ক্যাম্পে ক্যাম্পে লম্বা লাইন। মাসে দেড় হাজার আর বার্ষিক ১৮ হাজার টাকা ভাতা পেতে যুবসাথী প্রকল্পের ফর্ম তোলার জন্য আগ্রহ তুঙ্গে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে যে প্রকল্পের ঘোষণা করে বিরাট চমক এনেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এই প্রকল্প অনুযায়ী, মাধ্যমিক পাশ সমস্ক বেকার যুবক-যুবতীরা মাসে মাসে দেড় হাজার টাকা করে পাবেন হাতে। কিন্তু বেসরকারি চাকরি করলে কি যুবসাথী পাওয়া যাবে? কী বলছে প্রকল্পের নিয়ম? 

কোন কোন শর্তে মিলবে যুবসাথীর টাকা?
মাধ্যমিক পাশ ২১ থেকে ৪০ বছর পর্যন্ত বেকাররাই একমাত্র এই সরকারি প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবেন। ঐক্যশ্রী বা মেধাশ্রীর মতো সরকারি স্কলারশিপ পেলেও মিলবে যুবসাথী প্রকল্পের টাকা। প্রথমে জানানো হয়েছিল কেবলমাত্র ৫ বছর পর্যন্তই এই প্রকল্পের চাকা পাওয়া যাবে। পরবর্তীতে মুখ্যমন্ত্রী জানান, এই ৫ বছরের মধ্যে কেউ যদি চাকরি জোটাতে না পারেন, সেক্ষেত্রে রিনিউ করা হবে তাঁদের প্রকল্পের সুবিধা। 

কারা পাবেন না এই প্রকল্পের সুবিধা?
লক্ষ্মী ভাণ্ডার বা কন্যাশ্রীর মতো স্কিমের আওতায় থাকলে যুবসাথী প্রকল্পের টাকা পাওয়া যাবে না। একইসঙ্গে আবেদনকারী বর্তমানে কোনও সরকারি বা বেসরকারি চাকরিতে কর্মরত থাকলে পাবেন না। তবে টিউশানি করলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে বলেই খবর। 

বেসরকারি চাকরিজীবীরা ফর্ম ফিলআপ করলে কি যুবসাথীর টাকা পাবেন?
বেসরকারি চাকরিজীবীরা একটি প্রতিষ্ঠানের আওতায় কর্মরত এবং সেখান থেকে নির্দিষ্ট বেতন ভোগ করেন। ফলত বেতনভোগীরা কোনওমতেই যুবসাথী প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। যুবসাথী প্রকল্পের ফর্মের সবশেষে রয়েছে সেল্ফ ডিকলারেশন কলাম। সেখানে জানাতে হবে আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, আপনি অদ্যাবধি একজন বেকার এবং আপনি পশ্চিমবঙ্গ সরকারের কোনও সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনও ভাতার আওতায় সাহায্য পাচ্ছেন না, রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। যদি এই সময়ের মধ্যে আপনি কোনও কর্মসংস্থান পান তবে অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবেন। একইসঙ্গে আপনার দ্বারা জমা করা সমস্ত নথি এবং তথ্য সত্য। যদি কোনও তথ্য বা নথি মিথ্যা প্রমাণিত হয় তবে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটি প্রত্যাহার করা হবে।  

Advertisement

অর্থাৎ বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেও যদি কেউ যুবসাথী প্রকল্পের সুবিধা নিতে চান এবং তথ্য গোপন করে ফর্ম ফিলআপ করেন, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

 

Read more!
Advertisement
Advertisement